admin
প্রকাশিত: 4:28 PM, August 12, 2026
ফ্রান্স প্রতিনিধি:
গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ ও প্রবাসীদের জোরালো দাবির পর ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট বিশেষ সেবায় ব্যাপক সাড়া পড়েছে। নির্ধারিত বুধবার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ই-পাসপোর্ট সেবা নিতে দূতাবাসে ছুটে আসেন শত শত প্রবাসী বাংলাদেশি। এতে দূতাবাস চত্বর ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উপচে পড়া ভিড়। সকাল থেকেই দেখা যায় দীর্ঘ সারি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের চাপ। নারী-পুরুষের পাশাপাশি শিশুদেরও নিয়ে দূতাবাসে ভিড় করেন প্রবাসীরা। অতিরিক্ত জনসমাগমের কারণে একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। এর মধ্যে ভিড়ের চাপে এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সেখানে উপস্থিত প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দীর্ঘদিন ধরে প্যারিসে ই-পাসপোর্ট সেবা নিতে অ্যাপয়েন্টমেন্ট সংকট ও নানা ভোগান্তির অভিযোগ করে আসছিলেন প্রবাসীরা।
বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। দৈনিক সিলেটের সংবাদ-এর সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদসহ কয়েকজন সাংবাদিক এ নিয়ে সংবাদ প্রকাশ করলে প্রবাসী মহলে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। পরে দূতাবাসের পক্ষ থেকে বিশেষ সেবার উদ্যোগ নেওয়া হলে প্রত্যাশার চেয়েও বেশি প্রবাসী সেখানে উপস্থিত হন। বিশেষ সেবার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তবে তাদের অভিযোগ, বিপুলসংখ্যক মানুষকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া একই সময়ে সেবা দেওয়ার ক্ষেত্রে আরও কার্যকর ব্যবস্থাপনা প্রয়োজন ছিল। তাদের মতে, পর্যাপ্ত জনবল, সুশৃঙ্খল সারিব্যবস্থা এবং নারী ও শিশুদের জন্য পৃথক ব্যবস্থা থাকলে ভোগান্তি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।
প্রবাসীদের দাবি, বিশেষ ই-পাসপোর্ট সেবা যেন সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থাকে। ফ্রান্সে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির কথা বিবেচনা করে নিয়মিত ও সহজ পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সেবা দেওয়ার ব্যবস্থা করা হোক। তাদের দাবি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং প্রতি সপ্তাহে অন্তত দুই দিন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ই-পাসপোর্ট সেবা চালু রাখা প্রয়োজন। এতে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন তারা।প্রবাসীদের ভাষ্য, গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও তাদের জোরালো দাবির পর বিশেষ সেবার উদ্যোগ নেওয়া ইতিবাচক পদক্ষেপ। এখন তাদের প্রত্যাশা, এই উদ্যোগকে আরও বিস্তৃত করে প্যারিসে ই-পাসপোর্ট সেবা সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করা হবে। প্রবাসীদের প্রত্যাশা একটাই—দূতাবাসে সেবা নিতে এসে যেন আর দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি কিংবা অতিরিক্ত ভিড়ের কারণে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা