admin
প্রকাশিত: 3:36 PM, October 3, 2026
স্টাফ রিপোর্টার:
শরতের শেষ প্রহর পেরিয়ে প্রকৃতিতে এখন হেমন্তের স্পষ্ট আগমনী বার্তা। ভোরের ঘন কুয়াশা, রাতের হিমেল হাওয়া আর ঘাসের ডগায় জমে থাকা হালকা শিশিরবিন্দু জানান দিচ্ছেÑদুয়ারে কড়া নাড়ছে শীত। দিনের বেলায় রোদের তেজ কিছুটা অনুভূত হলেও ভোর ও রাতে তাপমাত্রা কমে যাওয়ায় বাতাসে শীতের আমেজ বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা হ্রাস পাওয়ায় ঘরের বাইরে অনেকেই গায়ে পাতলা চাদর বা হালকা গরম কাপড় জড়াতে শুরু করেছেন। আবহাওয়ার এ পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতিতেও আসছে নানা রূপান্তর। গাছের পাতায় জমছে শিশিরবিন্দু, মাঠ-ঘাটে দৃশ্যমান হচ্ছে শীতের আলতো পরশ।
অন্যদিকে, শীত মৌসুমকে ঘিরে বাজারেও শুরু হয়েছে জোর প্রস্তুতি। ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণিবিতানে উঠতে শুরু করেছে রকমারি শীতের পোশাক, কম্বল ও নানা ধরনের গরম কাপড়। কেনাকাটার উদ্দেশ্যে ক্রেতাদের আনাগোনাও বাড়তে শুরু করেছে দোকানগুলোতে।
শীতের আগমন আবহাওয়ায় স্বস্তি নিয়ে এলেও নিম্নআয়ের ও দিনমজুর মানুষের জন্য এটি তৈরি করছে বাড়তি চ্যালেঞ্জ। শীতের তীব্রতা বাড়ার আগেই অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ লাঘবে বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
সব মিলিয়ে চারপাশের আবহাওয়া জানান দিচ্ছে প্রকৃতির রূপ বদলের কথা। আর মাত্র কয়েকদিনের মধ্যেই হয়তো ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়বে পথঘাট ও জনপদ।
ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে।
ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে।
সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন
আব্দুর রহমান: দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও
স্টাফ রিপোর্টার: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ মাগরিব দনগাহ হযরত শাহজালাল
স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর