admin

প্রকাশিত: ৩:২৮ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৬

প্রতারণা, দখল আর ক্ষমতার খেলায় ‘ডেভিল জুবায়ের’র তেলেসমাতি

প্রতারণা, দখল আর ক্ষমতার খেলায় ‘ডেভিল জুবায়ের’র তেলেসমাতি

মৃত ব্যক্তির স্বাক্ষর জাল ও সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে প্রবাসীর কোটি টাকার সম্পদ দখল

স্টাফ রিপোর্টার:

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী আবুল বাসার মোহাম্মদ নুরুল আলম ও তার স্ত্রী আসমা আক্তার শিল্পীর কোটি টাকার সম্পত্তি জবরদখলের ঘটনায় এক চাঞ্চল্যকর জালিয়াতির খবর পাওয়া গেছে। এই ভূমিদস্যু চক্রের মূল হোতা হিসেবে উঠে এসেছে মো. জুবায়ের আহমদ ওরফে ‘ডেভিল জুবায়ের’-এর নাম। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক অনুসন্ধান প্রতিবেদনে জুবায়েরের বিরুদ্ধে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করা, ভুয়া উত্তরাধিকার সাজা এবং ভুয়া সেনা পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের মতো গুরুতর সব অভিযোগের সত্যতা মিলেছে।

অনুসন্ধান প্রতিবেদনে জানা যায়, অভিযুক্ত জুবায়ের আহমদ নিজেকে কখনো সাবেক সেনা কর্মকর্তা, আবার কখনো প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন। প্রকৃতপক্ষে তিনি দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত একজন সদস্য। তিনি ‘সাবেক সেনা সার্জেন্ট’ পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের জমি ও স্থাপনা দখল করে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি ‘ডেভিল জুবায়ের’ নামে কুখ্যাত।

এসএমপির প্রতিবেদনে এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে। ২০১৯ সালে মারা যাওয়া আলাকাস উদ্দিন নামের এক ব্যক্তির স্বাক্ষর ব্যবহার করে ২০২২ সালে একটি ভুয়া আপোষনামা তৈরি করেন জুবায়ের। এছাড়া তিনি জয়নব আক্তার মায়া নামের এক নারীর ছেলে পরিচয়ে নামজারির আবেদন করলেও দলিলে তার পিতা-মাতার নাম সম্পূর্ণ ভিন্ন পাওয়া গেছে। জীবিত ওয়ারিশদের অনেকেই হলফনামা দিয়ে জানিয়েছেন, তারা এ ধরনের কোনো আপোষনামায় স্বাক্ষর করেননি বা আদালতের নোটিশ পাননি।

ভুক্তভোগী প্রবাসী নুরুল আলম ২০১৭ সালে প্রায় ৮৫ লাখ টাকায় জমি কিনে আড়াই কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ‘শাহরিয়ার কমপ্লেক্স’ নির্মাণ করেন। ভবনটির দেখাশোনা করার সুযোগে জুবায়ের পুরো ভবনটি নিয়ন্ত্রণে নেন। ২০২৫ সালের আগস্টে নুরুল আলম দেশে ফিরে নিজের বাড়িতে ঢুকতে চাইলে জুবায়ের ও তার সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। ফলে নিজ বাড়িতে ঢুকতে না পেরে প্রবাসী নুরুল আলম বর্তমানে আত্মীয়ের বাসায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

অভিযোগ রয়েছে, জুবায়ের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে দখল বাণিজ্য চালিয়ে আসছেন। ৫ আগস্টের পর বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র পল্লবকে প্রবাসীর ঐ দখলকৃত বাড়িতে আশ্রয় দেয়ার অভিযোগও রয়েছে স্থানীয়দের। এছাড়া টুঙ্গিপাড়ায় গিয়ে রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সঙ্গে ছবি তুলে তিনি এলাকায় দাপট দেখাতেন।

সাম্প্রতিক সময়ে খাদিমপাড়া এলাকায় জমি দখলের সময় ছাত্রদল নেতা এনামুল হক সোহেলের সঙ্গেও তাকে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এসএমপির প্রতিবেদনে জুবায়েরের বিরুদ্ধে প্রবাসীকে ভয়ভীতি দেখানো এবং জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জুবায়ের আহমদ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি এবং বর্তমানে পলাতক রয়েছেন।

সিলেটের সচেতন নাগরিক সমাজ প্রবাসীদের জানমাল রক্ষায় এই সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি