admin

প্রকাশিত: 4:54 PM, October 31, 2026

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে

স্টাফ রিপোর্টার:

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ও নীতিগত ইস্যু হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এ সংকটের সমাধানে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আলোচনা করছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর শেষে গতকাল শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার বিষয়।
বহুপক্ষীয়সহ আন্তর্জাতিক যেকোনো প্ল্যাটফর্মে এ বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। তিনি বলেন, জাপানের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টি এসেছে। এ সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গা সংকটের সমাধান বাংলাদেশ চায় এবং এক্ষেত্রে মিয়ানমারকে এগিয়ে আসতে হবে।
হুমায়ুন কবির বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ ও জাপান উভয়েই বিশ্বাস করে। এক্ষেত্রে দুই দেশের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতির বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন শুধু সহজ শর্তের ঋণের ওপর নির্ভরশীল নয়। দেশটি এখন বিনিয়োগ ও ব্যবসাভিত্তিক পারস্পরিক অংশীদারত্বের দিকে এগোচ্ছে।
তিনি বলেন, আগে বাংলাদেশ কনসেশনাল বা সহজ শর্তের ঋণের ওপর নির্ভরশীল ছিল। এখন বাংলাদেশ সমমর্যাদার অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে চায়। এ ধরনের অংশীদারত্বে কোনো পক্ষই অধস্তন নয়, বরং উভয় দেশ যৌথ অংশীদার।
জাপানের ঋণের সুদের হার বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, বিনিয়োগ গ্রহণের ক্ষেত্রে সাশ্রয়ী ও লাভজনক অর্থায়ন গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় যেসব বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি করবে, সেগুলোই অগ্রাধিকার পাবে। অন্যান্য আন্তর্জাতিক অর্থায়নের সুযোগের সঙ্গেও তুলনা করা হবে।
জাপানের সঙ্গে বিকল্প নিরাপদ সমুদ্রপথ এবং সি-ওপেন ইনিশিয়েটিভ ৩.০-এর বিষয়ে আলোচনা হয়েছে কি না– এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের আলোচনায় বঙ্গোপসাগরের রুট কিংবা সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, আমরা এখানে বঙ্গোপসাগরের রুটও আলোচনা করতে যাইনি, সমুদ্রপথও আলোচনা করতে যাইনি। দ্বিপক্ষীয় নির্দিষ্ট বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনা করিনি। এসব বিষয়ে আলোচনা করতে হলে অন্য রাষ্ট্রগুলোকেও প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের সব সিদ্ধান্ত স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে নেওয়া হবে। জাতীয় স্বার্থের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো সংবেদনশীল বিষয় থাকলে তা জাতীয় সংসদে আলোচনা করা হবে। হুমায়ুন কবির আরও বলেন, জাপানের সঙ্গে যৌথ বিবৃতি কোনো একতরফা বিষয় নয়। এটি দুই দেশের আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে এ বিষয়ে আলোচনা করেছে। প্রধানমন্ত্রীর জাপান সফরে দেশটির সম্রাটের সঙ্গে সাক্ষাৎ না হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাপানের সম্রাট রাজনৈতিক ও পররাষ্ট্রবিষয়ক কার্যক্রমে যুক্ত হন না। তিনি নিরপেক্ষ অবস্থানে থাকেন। এ বিষয়ে প্রশ্ন করার আগে জাপানের রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন নিজের অবস্থান ও মর্যাদা বজায় রেখে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের অবস্থানকে জাপান সম্মান করে বলেও উল্লেখ করেন তিনি।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব : পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের বাগমারা ইসলামপুরস্থ মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০ম বার্ষিক

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সরবরাহে স্বস্তি সিলেটে কমলো সবজির দাম অপরিবর্তিত মুরগির বাজার

সরবরাহে স্বস্তি সিলেটে কমলো সবজির দাম অপরিবর্তিত মুরগির বাজার

আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা