admin

প্রকাশিত: 1:43 PM, August 21, 2026

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর হওয়া উচিত দ্বিপক্ষীয়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর হওয়া উচিত দ্বিপক্ষীয়

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর ব্রিকস বা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) মতো বহুপক্ষীয় প্ল্যাটফর্মের ফাঁকে নয়, বরং একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গতকাল বৃহস্পতিবার নিজের কার্যালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম সফরটি দ্বিপক্ষীয় হওয়া উচিত। আমাদের একে অপরকে নিজেদের ঘরে আমন্ত্রণ জানাতে হবে, একে অপরকে বুঝতে হবে। বাংলাদেশ ও ভারতকে গুরুত্বপূর্ণ দুটি দেশ হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, যেকোনো সফরের আগে স্পষ্ট লক্ষ্য ও ফলাফল থাকা প্রয়োজন। পারস্পরিক সম্মান ও যোগাযোগের ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব। তিনি বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় রয়েছে।

এগুলো তাড়াহুড়ো করে সমাধানের বিষয় নয়। যখন আমরা মনে করব সময় উপযুক্ত, তখন সফরে যেতে আমরা প্রস্তুত। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেশ কিছু বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতায় পৌঁছাতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ করতে হবে।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে তুলনামূলক ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। একই সঙ্গে ভারতের পক্ষেও একটি উপলব্ধি তৈরি হয়েছে যে, ৫ আগস্টের ঘটনাবলি বাংলাদেশের মানুষের অনুভূতিতে গভীর প্রভাব ফেলেছে। হুমায়ুন কবির বলেন, ভারত যদি সত্যিই সম্পর্ক পুনর্গঠনের কথা বলে, তাহলে তাকে আজকের বাংলাদেশকে বুঝতে হবে।

তিনি বলেন, আজকের বাংলাদেশে শেখ হাসিনা বা তার দলের মতো কোনো সন্ত্রাসী শক্তির অস্তিত্ব নেই। এই বাস্তবতাকে স্বীকার করেই আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে।

সর্বশেষ সংবাদ

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা