admin

প্রকাশিত: 6:58 AM, June 7, 2026

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ডাক বিভাগের ‘উপহার’

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ডাক বিভাগের ‘উপহার’

স্টাফ রিপোর্টার:

মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সম্মানিত শ্বশুর। সিলেটের এক কিংবদন্তি। মেয়ে ডা. জোবাইদা রহমান। বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মিণী।

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় বিশাল জায়গা নিয়ে তাঁদের বাড়ি। এ বাড়ির একটি অংশে ৪২ বছর আগে ১৬ শতক জমি ডাক বিভাগকে দান করে দিয়েছেলেন স্বত্বাধিকারীরা। স্থাপনও করা হয়েছিলো শাখা ডাকঘর। সেবা পেতেন গ্রাহকরা। তবে ভবন জরাজীর্ণ হযে পড়ায় ২০১৩ সালে এ অফিসের কার্যক্রম স্থানান্তর করা হয় সিলাম সাব-পোস্ট অফিসে। তবে সময়ের অপরিহার্যতায় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির ডাকঘরটির কার্যক্রম সচল করা হচ্ছে আবারও।

ঐতিহ্যবাহী ডাকঘরটির সামনে ফের দেখা যাবে অতিপরিচিত সেই লাল বাক্স। ভেতরে গল্প হবে হলুদ-সাদা আর বাদামি খামের। আর এবার প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির ডাকঘর হওয়ায় এর ঐতিহ্য বেড়ে যাবে যেন আরও কয়েক গুণ।

সিলেট বিভাগীয় প্রধান ডাকঘর সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ডাকসেবা নিশ্চিত করতে ১৯৮৪ সালে দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুর গ্রামে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়ির ১৬ শতক জায়গা ডাক বিভাগকে দান করে দেওয়া হয়। সেখানে স্থাপন করা হয় শাখা ডাকঘর (ইডিবিও)। পুরোদমে চলতে থাকে কার্যক্রম। কিন্তু একপর্যায়ে ডাকঘরটি জরাজীর্ণ হয়ে পড়ায় ২০১৩ সালে পার্শ্ববর্তী সিলাম সাব-পোস্ট অফিসে এ শাখার কার্যক্রম স্থানান্তর করা হয়।

তবে এবার প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির সেই পরিত্যক্ত ডাকঘরটি সংস্কার করে এতে প্রাণ ফেরাচ্ছে ডাক বিভাগ। কয়েক লাখ টাকা ব্যায়ে সংস্কার কাজ শেষ। আগামী মঙ্গলবার এর উদ্বোধন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী জানান- আগামী মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ডাকঘর নতুন করে উদ্বোধন করা হবে এবং এখন থেকে এখানে নিয়মিত সেবা পাবেন জনসাধারণ।

তিনি জানান- এটি আগে ইডিবিও (শাখা ডাকঘর) ছিলো। তবে এখন এটিকে টাউন সাব পোস্ট (টিএসপিও) হিসেবে উন্নীত করা হয়েছে। এখানে একজন পোস্ট মাস্টার, একজন পোস্ট ম্যান ও একজন রানার থাকবেন মানুষকে ডাকসেবা দিতে।

সুজিত চক্রবর্তী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ির সম্মানার্থে ডাক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কাজী আসাদুল ইসলাম স্যারের নির্দেশ এবং চট্টগ্রাম অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) মো. আবু তালেব স্যারের সার্বিক তত্ত্বাবধানে ও আমাদের সিলেট বিভাগীয় ডাকঘরের ব্যবস্থাপনায় পরিত্যক্ত ঘরটি দ্রুত সংস্কার করা হয়েছে। দৃষ্টিনন্দন রূপে ফিরেছে এবার ডাকঘরটি। উদ্বোধনের পর থেকে স্থানীয়দের আর কষ্ট করে সিলাম সাব-পোস্ট অফিসে যেতে হবে না, এখানেই পাবেন ডাক বিভাগের সব সেবা।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন