admin

প্রকাশিত: ৬:১৩ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নিকটজন, ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় ফিতা কেটে ‘বিরাহিমপুর ডাকঘর’ নামক এই সাব-পোস্ট অফিসের নব-কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।

এর আগে সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার জেনারেল কাম পোস্ট মাস্টার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে ও পোস্ট অফিস পরিদর্শক (শহর)- রুনু চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ডিপিএমজি সুজিত চক্রবর্তী বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্মানিত শ্বশুর মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের দাদা মরহুম খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী জীবদ্দশায় তাঁর এই বাড়িতে ডাকবিভাগকে ১৬ শতক জমি দান করেছিলেন। সেখানে স্থাপন করা হয়েছিলো শাখা ডাকঘর। কিন্তু ভবন পরিত্যক্ততায় ২০১৩ সালে এ ডাকঘরের কার্যক্রম পার্শ্ববর্তী সিলাম সাব-পোস্ট অফিসে স্থানান্তর করা হয়। তবে ২০২৪ সালে এ ডাকঘরকে টাউন সাব-পোস্ট অফিস হিসেবে উন্নীত করে পুনরায় কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয় এবং সম্প্রতি ডাক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কাজী আসাদুল ইসলাম স্যারের নির্দেশ এবং চট্টগ্রাম অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) মো. আবু তালেব স্যারের সার্বিক তত্ত্বাবধানে ও আমাদের সিলেট বিভাগীয় ডাকঘরের ব্যবস্থাপনায় ভবনের সংস্কারকাজ শেষ করা হয়।

মরহুম খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলীসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ির সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সুজিত চক্রবর্তী বলেন- স্থানীয় মানুষের ডাকসেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যেই তাঁরা বহু বছর আগে এই মহান উদ্যোগ নিয়েছিলেন। আজ আমরা সেই উদ্যোগকে সবাই এগিয়ে নিয়ে যাবো এবং স্থানীয়দের সকল আধুনিক ডাকসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ‘খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী ওয়াকফ এস্টেট’র মুতাওয়াল্লি বাবর আলী খাঁন, বিশিষ্ট সমাজসেবক আসাদ উদ্দিন, সিলেট প্রধান ডাকঘরের এপিএম লিপ্টন রঞ্জন রায় ও এপিএম মুুজিবুর রহমান খান পাঠান।

সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়া করেন স্থানীয় মসজিদের খতিব ও ইমাম মাওলানা আনোয়ার হোসেন এবং গিতা পাঠ করেন ডাকবিভাগ কর্মকর্তা চুমকি রানী তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট প্রধান ডাকঘরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ‘বিরাহিমপুর ডাকঘর’র পোস্ট মাস্টার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

‘দেশের সব জায়গায় সহযোগিতা, জকিগঞ্জে কেন বাধা?’ জকিগঞ্জ প্রতিনিধি: নিজ জন্মভূমি জকিগঞ্জের মাটিতে প্রশাসনের বাধার মুখে পড়ার অভিযোগ তুলে ক্ষোভ

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা: ফ্রিডম জেনারেল হাসপাতালে প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা: ফ্রিডম জেনারেল হাসপাতালে প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

সিলেটের আম্বরখানাস্থ বেসরকারি চিকিৎসাকেন্দ্র ‘ফ্রিডম জেনারেল হাসপাতাল’-এর বিরুদ্ধে প্রসূতি সেবায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। নরমাল ডেলিভারির মাত্র কয়েকদিন পর

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি: পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি: পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের শুরু

সিসিক প্রশাসকের সঙ্গে এমসি কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

সিসিক প্রশাসকের সঙ্গে এমসি কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

ঐতিহ্যবাহী এমসি কলেজের উন্নয়নে সিসিকের সহযোগিতা অব্যাহত থাকবে: কাইয়ুম চৌধুরী সিলেট সরকারি মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তোফায়েল আহমদ