admin

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

প্রধানমন্ত্রীর সিলেট সফর বাশিয়া খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

প্রধানমন্ত্রীর সিলেট সফর বাশিয়া খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার।

গতকাল মঙ্গলবার বিকাল ৫টা ৩০ মিনিটে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাসুক বাজার এলাকায় অবস্থিত পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার বাশিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন স্থলের সার্বিক অগ্রগতি এবং প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীসহ ভিভিআইপিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে কমিশনারের সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন।

এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব

সাংবাদিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা ‎ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত মোহাম্মদ আশরাফ উল্লাহ ইমন

সাংবাদিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা ‎ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত মোহাম্মদ আশরাফ উল্লাহ ইমন

সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সমাজের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংকটের চিত্র সত্যনিষ্ঠভাবে

শেফ জাহেদ: সিলেট থেকে ইউরোপ একজন আন্তর্জাতিক শেফের বাস্তব গল্প

শেফ জাহেদ: সিলেট থেকে ইউরোপ একজন আন্তর্জাতিক শেফের বাস্তব গল্প

বর্তমান বিশ্বায়নের যুগে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়; এটি একটি সংস্কৃতি, একটি পরিচয় এবং একটি গল্প। সেই গল্পকে বিশ্বমঞ্চে

রোটারি ক্লাবের উদ্যোগে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের নবজাগরণ

রোটারি ক্লাবের উদ্যোগে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের নবজাগরণ

পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একদিকে আধুনিক ও

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ‘ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার’

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ‘ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার’

স্টাফ রিপোর্টার: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট

প্রধানমন্ত্রীর সিলেট সফর বাশিয়া খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

প্রধানমন্ত্রীর সিলেট সফর বাশিয়া খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল

সিলেটে ভালো কাজে সবার সহযোগিতা চান বিভাগীয় কমিশনার

সিলেটে ভালো কাজে সবার সহযোগিতা চান বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি

সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি

আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক