admin
প্রকাশিত: 5:41 AM, October 14, 2026
মো.জুনেদ আহমদ, ফ্রান্স:
প্রবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। ‘থিংক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকেরা। সামিট উপলক্ষে গত ১১ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসের প্লাস দ্য ক্লিশিতে ক্যাফে লুনার হলরুমে সংবাদ সম্মেলন করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী সংগঠন এনআরবি ওয়ার্ল্ড। সম্মেলনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সামিটের আহ্বায়ক মমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম ও উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ। আয়োজকদের মতে, প্রবাসীদের কেবল রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে নয়, বরং দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সম্পৃক্ত করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য। বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি প্রবাসী বিনিয়োগকারীদের সঙ্গে দেশীয় উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সরাসরি যোগাযোগ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। দুই দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির মতো বিষয়ে আলোচনা হবে। প্যানেল আলোচনা, নেটওয়ার্কিং ও ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে নতুন বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা, অংশীদারত্ব গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হবে। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে অর্জিত জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত অগ্রগতিতে ভূমিকা রাখবে। পাশাপাশি সম্মেলনের মাধ্যমে দেশি-প্রবাসী উদ্যোক্তাদের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতার সুযোগ তৈরি হবে। সামিটের সঙ্গে ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস’ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাঁদের সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরা হবে। তবে সম্মেলনের সাফল্য নির্ভর করবে আলোচনা ও ঘোষণাকে কতটা বাস্তব উদ্যোগে রূপ দেওয়া যায়, তার ওপর। বিনিয়োগবান্ধব পরিবেশ, প্রশাসনিক স্বচ্ছতা, কার্যকর ব্যবসায়িক সহযোগিতা এবং সম্মেলন-পরবর্তী যোগাযোগের ধারাবাহিকতা নিশ্চিত করা গেলে প্রবাসীদের মেধা ও পুঁজি দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব। আয়োজকদের আশা, ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’ দেশ ও প্রবাসের মধ্যে অর্থনৈতিক ও পেশাগত সম্পর্ক জোরদার করে জাতীয় উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানোর একটি কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা