admin

প্রকাশিত: 1:16 PM, August 25, 2026

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া

ফ্রান্স প্রতিনিধি:

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব, সমাজসেবক এবং গোলাপগঞ্জ উপজেলা সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি জনাব লিয়াকত আলী মেম্বার আর নেই। সোমবার, ২৪ আগস্ট, ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুতে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া। মরহুম লিয়াকত আলী মেম্বার ছিলেন প্রবাসী বাংলাদেশিদের একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে গোলাপগঞ্জের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর আকস্মিক প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

তাঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা ব্যক্তিরা তাঁকে একজন বিনয়ী, সদালাপী, মানবিক ও পরোপকারী মানুষ হিসেবে স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, লিয়াকত আলী মেম্বারের চলে যাওয়া শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো প্রবাসী বাংলাদেশি সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি। সামাজিক কর্মকাণ্ডে তাঁর আন্তরিকতা, মানুষের প্রতি ভালোবাসা এবং সহযোগিতার মানসিকতা দীর্ঘদিন প্রবাসীদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য দোয়া করেন।


সর্বশেষ সংবাদ

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: শাহপরান (রহ.) মাদ্রাসার কাছাকাছি এলাকার নির্জন স্থানে খুন হন ব্যবসায়ী শাহাবউদ্দিন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। স্পটেও

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ

সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের