admin
প্রকাশিত: 5:52 PM, August 5, 2026
ফ্রান্স প্রতিনিধি:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে ভারতের সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে কমিটি। কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাকারবার্গ ক্ষমা না চাইলে মেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হতে পারে।
এমনকি ভারতের তথ্যপ্রযুক্তি আইনের অধীনে মেটার ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় আনা হতে পারে। জানা গেছে, গত ২৩ জুলাই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী মোদির একটি ভিডিও কয়েক ঘণ্টার জন্য ফেসবুকে দেখা যায়নি। পরে সেটি পুনরায় চালু করে মেটা। প্রতিষ্ঠানটি ঘটনাটিকে প্রযুক্তিগত ত্রুটি বলে ব্যাখ্যা দিলেও সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি সংসদীয় কমিটি। এ ঘটনায় ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ও মেটার শীর্ষ কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে। পাশাপাশি ভিডিও অপসারণ থেকে পুনর্বহাল পর্যন্ত পুরো প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে।
‘জনগণের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণের এক ঐতিহাসিক উদ্যোগ’ : প্রধানমন্ত্রী মো.জুনেদ আহমদ,ফ্রান্স রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যপ্রবাসী মতছির চৌধুরী
ফ্রান্স প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে
জামালগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল
সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা প্রদান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
জকিগঞ্জে উপজেলা প্রশাসনের আলোচনা সভা, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জকিগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও
রাষ্ট্রপতি পদক প্রাপ্ত দক্ষিণ সুরমার কৃষক সৈয়দুর রহমানের মাশরুম চাষ প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মোঃ রজি উদ্দিন খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার দুর্নীতি