admin
প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৬
আহমেদ শাকিল:
সিলেট নগরীর নবাব রোড, মেডিকেল এলাকা, কাজল শাহ, শামীমাবাদ ও রাগীবাড়ীসহ কয়েকটি এলাকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে স্থানীয় যুবদল নেতা নাবিন চৌধুরী দাবি করেন, এসব এলাকায় জাতীয়তাবাদী ছাত্র ও যুব নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে এবং প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন।
নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “নবাব রোড, মেডিকেল, কাজল শাহ, শামীমাবাদ, রাগীবাড়ী এদিকে প্রশাসনসহ আমাদের জাতীয়তাবাদী ভাইদের একটু নজর দেওয়া উচিত। সব ছাত্রলীগ-যুবলীগের নিরাপদ আশ্রয়স্থল এদিকে।”পোস্টে আরও দাবি করা হয়, সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার মাধ্যমে এসব এলাকায় রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের অবস্থান ও চলাচলের বিষয়টি আবারও সামনে এসেছে।
এ নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ দাবি করছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও বিভিন্ন এলাকায় পূর্বের রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ও প্রভাব নিয়ে জনমনে সংশয় রয়ে গেছে। তবে এ বিষয়ে প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বলছেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোনো ব্যক্তি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত অভিযোগগুলোরও যথাযথ অনুসন্ধান প্রয়োজন বলে তারা মনে করেন।
২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী
স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড
ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি
প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা
স্টাফ রিপোর্টার: শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, বাংলাদেশকে আরও বিনিয়োগযোগ্য, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মেয়র ও কাউন্সিলররা জনকল্যাণমূলক কোনো কাজ না করে
শিপন আহমদ: আধ্যাত্মিক নগরী ও অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সিলেটে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভিক্ষুকের উপদ্রব। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ
সিলেট সেন্ট্রাল কলেজে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কলেজ মিলনায়তনে