admin
প্রকাশিত: 5:46 AM, August 2, 2026
ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অসন্তোষ বাড়ছে। পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট ইস্যু, নথি সত্যায়নসহ বিভিন্ন সেবা পেতে দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা ও হয়রানির অভিযোগ তুলেছেন অনেক সেবাপ্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রবাসী সংগঠনগুলোর বিভিন্ন আলোচনাতেও এসব অভিযোগ উঠে এসেছে।
অভিযোগকারীদের দাবি, দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তা খন্দকার এম. তালহা ও ওয়ালিদ বিন কাশেমের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, সেবা কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া অভিযোগ রয়েছে, সাবেক আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাবের মাধ্যমে দূতাবাসের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করা হয়েছিল। প্রবাসীদের একাংশের দাবি, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও দূতাবাসের সেবার মানে প্রত্যাশিত উন্নতি হয়নি।
তাদের অভিযোগ, বিএনপির নেতা এম এ তাহেরের প্রভাবকে কেন্দ্র করে নতুন করে বিভিন্ন অনিয়ম ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এম এ তাহেরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের ভাষ্য, একটি পাসপোর্ট বা অন্যান্য কনস্যুলার সেবা পেতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ প্রশাসনিক অসহযোগিতা ও অপ্রয়োজনীয় জটিলতার অভিযোগও করেছেন।
তাদের দাবি, প্রবাসীদের প্রয়োজনীয় সেবা দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ পরিস্থিতিতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দূতাবাসের সেবার মান উন্নয়নে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ।
এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। পরবর্তী পর্বে অভিযোগের পক্ষে-বিপক্ষে তথ্য, ভুক্তভোগীদের বক্তব্য এবং অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া প্রকাশ করা হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি