admin

প্রকাশিত: 5:36 PM, August 2, 2026

ফ্রান্স বিএনপির নতুন কমিটি: নেপথ্যে পদ বাণিজ্য, বলয় রাজনীতি নাকি ত্যাগীদের বঞ্চনা?

ফ্রান্স বিএনপির নতুন কমিটি: নেপথ্যে পদ বাণিজ্য, বলয় রাজনীতি নাকি ত্যাগীদের বঞ্চনা?

একাধিক সূত্রের দাবি, পছন্দের নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা; ত্যাগী নেতাদের উপেক্ষার আশঙ্কায় প্রশ্নের মুখে সাংগঠনিক স্বচ্ছতা

ফ্রান্স প্রতিনিধি:

ফ্রান্স বিএনপির সম্ভাব্য নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরে নীরব উত্তেজনা ও তীব্র আলোচনা চলছে। কেন্দ্রীয় নেতৃত্ব এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কমিটি ঘোষণা না করলেও সম্ভাব্য নেতৃত্ব, পদ বণ্টন এবং সাংগঠনিক ভারসাম্য নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন খোকন শিগগিরই ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশের সাংগঠনিক কমিটি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছেন। তবে এই প্রক্রিয়াকে ঘিরেই দলের ভেতরে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক সূত্রের দাবি, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহেরকে সভাপতি এবং সাবেক এক যুগ্ম সম্পাদককে সাধারণ সম্পাদক করার লক্ষ্যে নেপথ্যে তৎপরতা চলছে। যদিও এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দলটির কয়েকজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদি সাংগঠনিক দক্ষতা, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের পরিবর্তে ব্যক্তিগত বলয় বা অন্য কোনো বিবেচনায় কমিটি গঠন করা হয়, তাহলে তা সংগঠনের জন্য নতুন সংকট তৈরি করতে পারে। একজন প্রবীণ নেতা বলেন, “ফ্রান্সে বহু নেতা বছরের পর বছর দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তাদের মূল্যায়ন না করে যদি বিতর্কিত বা একতরফাভাবে কমিটি গঠন করা হয়, তাহলে সাংগঠনিক ঐক্য ক্ষতিগ্রস্ত হবে।” আরেকজন নেতা অভিযোগ করে বলেন, “যদি টাকার প্রভাব, ব্যক্তিগত আনুগত্য বা নিজস্ব বলয় শক্তিশালী করার উদ্দেশ্যে কমিটি গঠন করা হয়, তাহলে শুধু ফ্রান্স নয়, কেন্দ্রীয় নেতৃত্বকেও এর রাজনৈতিক দায় নিতে হতে পারে।”

দলীয় নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, অতীতে ফ্রান্স যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যে অসন্তোষ ও বিতর্ক সৃষ্টি হয়েছিল, এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সম্প্রতি ফ্রান্স যুবদলের সাধারণ সম্পাদক নাসিম আহমদ এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ বাপ্পিকে সংগঠন থেকে বহিষ্কারের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। বহিষ্কৃত নেতাদের সমর্থকদের অভিযোগ, এই সিদ্ধান্ত সাংগঠনিক শৃঙ্খলার চেয়ে বলয়ভিত্তিক রাজনীতির অংশ ছিল।

ফ্রান্স বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বড় অংশই এমন একটি কমিটি চান, যেখানে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয়, সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য এবং ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন থাকবে। তাদের মতে, একপক্ষের প্রাধান্য বা সীমিত পরিসরে সিদ্ধান্ত নেওয়া হলে তা সংগঠনের অভ্যন্তরীণ বিভাজন আরও বাড়াতে পারে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসে পরিচালিত দলীয় সংগঠনগুলোর ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচন সবসময়ই স্পর্শকাতর বিষয়। কারণ প্রবাসী নেতারা শুধু সাংগঠনিক কার্যক্রমই পরিচালনা করেন না, তারা কেন্দ্রীয় রাজনীতির সঙ্গেও গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করেন। তাদের মতে, নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং তৃণমূলের মতামতের প্রতিফলন নিশ্চিত না হলে অভ্যন্তরীণ বিভাজন বাড়তে পারে এবং সংগঠনের কার্যকারিতা দুর্বল হওয়ার ঝুঁকি থাকে।

এই প্রতিবেদনে উল্লিখিত বিভিন্ন অভিযোগ, দাবি ও তথ্য দলীয় একাধিক সূত্র, সংশ্লিষ্ট নেতাকর্মীদের বক্তব্য এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন খোকন, এম এ তাহের এবং প্রতিবেদনে উল্লেখিত অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।


সর্বশেষ সংবাদ

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান