admin

প্রকাশিত: 4:51 PM, August 30, 2026

বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্যতম শাখা ‘ওসমানী জাদুঘর’-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের চারভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর নির্দিষ্ট শব্দসীমার মধ্যে এই রচনা প্রতিযোগিতা পরিচালিত হয়। ক-বিভাগ (৩য়-৫ম শ্রেণী) বঙ্গবীর জেনারেল ওসমানীর ছাত্রজীবন, খ-বিভাগ (৬ষ্ঠ-৮ম শ্রেণী) বঙ্গবীর জেনারেল ওসমানীর সৈনিক জীবন, গ-বিভাগ (৯ম-১০ম শ্রেণী) স্বাধীনতা যুদ্ধে জেনারেল ওসমানীর অবদান, ঘ-বিভাগ (১১শ-১২শ শ্রেণী) জেনারেল এমএজি ওসমানীর সংক্ষিপ্ত জীবনী।

প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের প্রচুর শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বিভাগ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

বিদেশযাত্রার নামে প্রতারণার জাল, সিলেটে বাড়ছে ভুক্তভোগী

বিদেশযাত্রার নামে প্রতারণার জাল, সিলেটে বাড়ছে ভুক্তভোগী

আব্দুর রহমান: বিদেশে পাড়ি দিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সিলেটের হাজারো তরুণের। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানো কিংবা নিজের ভবিষ্যৎ গড়ার আশায়

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয় কমিটি

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক একটি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি ও আলোচনা সভা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। মঙ্গলবার (১

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

সিলেটে বর্ণাঢ্য আয়োজন মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস

সিলেটে অবৈধ বালু-পাথর সিন্ডিকেট

সিলেটে অবৈধ বালু-পাথর সিন্ডিকেট

ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালুখেকো’ স্বপন ও জিন্নাহ রাজনৈতিক প্রভাব, ক্ষমতার দম্ভ এবং কালো টাকার জোরে সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে চলছে অবাধে