admin

প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৬

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক সরকার। গতকাল শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে এসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একথা বলেছেন। শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে আলাপকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্ক সরকার বাংলাদেশে রোহিঙ্গা সংকটের শুরু থেকেই পাশে থেকে তাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। তিনি আশা প্রকাশ করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান হবে এবং রোহিঙ্গারা তাদের সম্মান এবং নাগরিকত্বের মর্যাদা নিয়ে তাদের দেশ মিয়ানমারে ফিরে যাবে।

রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, শুক্রবার বিকেল তিনটায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়া শরণার্থী শিবিরে পৌঁছান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। একই সঙ্গে চিকিৎসা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন এবং তাদের জীবনযাত্রা ও নানা সমস্যার বিষয়ে অবগত হন। পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত চিকিৎসা ও মানবিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য নেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পানতুমাই-মায়ামতি ঝরনা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও অর্থ আদায়ে একাধিক চক্র সক্রিয়

পানতুমাই-মায়ামতি ঝরনা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও অর্থ আদায়ে একাধিক চক্র সক্রিয়

এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে

সিলেটে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিএমজে’র ব্যতিক্রমী প্রীতি ম্যাচ আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

সিলেটে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিএমজে’র ব্যতিক্রমী প্রীতি ম্যাচ আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও

দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে কামরুল হাসান আমিরুলকে নিয়ে ক্ষোভ

দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে কামরুল হাসান আমিরুলকে নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট