admin
প্রকাশিত: 5:30 PM, April 14, 2026
স্টাফ রিপোর্টার:
বাঙালির চিরায়ত ঐতিহ্যের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিলেট মহানগরীসহ দেশ-বিদেশে অবস্থানরত সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা। অতীতের সকল জরা ও গøানি মুছে দিয়ে নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি।
সিসিক প্রশাসক বলেন, সিলেট একটি আধ্যাত্মিক ও স¤প্রীতির শহর। এই নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে একটি সুন্দর ও স্মার্ট সিলেট গড়ে তোলা।”
তিনি বলেন, “সিলেটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে আমি দিনরাত কাজ করে যাচ্ছি। তবে কেবল প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়। আমাদের প্রিয় শহরকে সুন্দর রাখতে ড্রেনে ময়লা না ফেলা, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ক্ষেত্রে নগরবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতা ও সুপরামর্শই আমাদের উন্নয়নের মূল চালিকাশক্তি।”
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বাঙালির এই উৎসব অসা¤প্রদায়িক চেতনার প্রতীক। দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। উন্নয়নের যে জোয়ার সারাদেশে বইছে, সিলেট সিটি কর্পোরেশন সেই অগ্রযাত্রার অগ্রভাগে থাকবে।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি বলেন, “নতুন বছর সবার জীবনে সাফল্য বয়ে আনুক। প্রতিটি ঘর ভরে উঠুক শান্তি আর স্থিতিশীলতায়। সবাইকে আবারও জানাই—শুভ নববর্ষ!”
স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে
স্টাফ রিপোর্টার: আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সীমান্তঘেঁষা এই সম্ভাবনাময় জনপদে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় সরকার কাঠামোর
শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ব্যাংকে জমা ও জেলা প্রশাসনের নিয়ন্ত্রণের দাবি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দান-খয়রাত ও মানতের অর্থ
নবীগঞ্জ সংবাদদাতা: স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। যেখানে মানুষ সুস্থতার আশায় ছুটে আসে, সেই হাসপাতালের সামনেই যদি জমে ওঠে দুর্গন্ধ ছড়ানো
সিলেট নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম, টিলাগড় ক্যাম্পাসে আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৬’। গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারবাসী তথা স্থানীয় জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ সহজতর করতে এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, প্রকাশভঙ্গি এবং ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’
শিক্ষার্থীদের টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় ফি আদায় প্রক্রিয়া আধুনিক, সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি এবং