admin

প্রকাশিত: 5:27 AM, October 2, 2026

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপির মনোনয়ন পেতে মাঠে প্রবীণ ও তরুণ প্রার্থীরা

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপির মনোনয়ন পেতে মাঠে প্রবীণ ও তরুণ প্রার্থীরা

স্টাফ রিপোর্টার:
আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সীমান্তঘেঁষা এই সম্ভাবনাময় জনপদে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় সরকার কাঠামোর গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে তৃণমূলের ভোটার ও দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে তৎপর হয়ে উঠেছেন প্রবীণ ও তরুণ একঝাঁক শীর্ষ রাজনৈতিক মুখ।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন বা ‘সবুজ সংকেত’ পেতে মাঠে সক্রিয় রয়েছেন দলটির শক্তিশালী ছয়জন সম্ভাব্য প্রার্থী। তালিকায় সমান গুরুত্বে যাদের নাম উঠে এসেছে সিলেট জেলা বিএনপি উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুল মন্নান, সাধারণ সম্পাদক আলী আকবর, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপি নেতা মোঃ আসাদুল হক আসাদ (লায়ন আসাদ), কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল।
উপজেলার ৬টি ইউনিয়নে দীর্ঘদিনের রাজপথের ত্যাগ, দলীয় নেতৃত্ব প্রদান এবং নিজস্ব জনসম্পৃক্ততার ভিত্তিতে তারা সকলেই দলীয় সবুজ সংকেতের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছেন।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কোম্পানীগঞ্জ উপজেলার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বেশ বৈচিত্র্যময়। উপজেলার ছয়টি ইউনিয়নে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সীমান্ত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এছাড়া অবৈধ বালু-পাথর লুটপাট রোধ, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত আবাসন তৈরি করা আগামী দিনের জনপ্রতিনিধির জন্য বড় চ্যালেঞ্জ। তাই দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীর ক্লিন ইমেজ, যোগ্যতা এবং স্থানীয় উন্নয়নে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকেই মূল মাপকাঠি মনে করছেন সচেতনারা।
একদিকে অভিজ্ঞতার সংমিশ্রণে প্রবীণ নেতৃত্ব, অন্যদিকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তরুণ মুখ—সব মিলিয়ে কোম্পানীগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ প্রার্থিতা প্রতিযোগিতা তুঙ্গে। স্থানীয় ভোটাররা চান—প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সুশাসন প্রতিষ্ঠায় যিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন, তাকেই যেন চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়। এখন দেখার বিষয়, তৃণমূলের জনমত ও দলীয় মূল্যায়নে কার হাতে ওঠে কোম্পানীগঞ্জের নির্বাচনী দায়িত্ব।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে জমে উঠেছে আলোচনা

জকিগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে জমে উঠেছে আলোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপির মনোনয়ন পেতে মাঠে প্রবীণ ও তরুণ প্রার্থীরা

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপির মনোনয়ন পেতে মাঠে প্রবীণ ও তরুণ প্রার্থীরা

স্টাফ রিপোর্টার: আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সীমান্তঘেঁষা এই সম্ভাবনাময় জনপদে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় সরকার কাঠামোর

১৩ দফা বাস্তবায়নে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র স্মারকলিপি প্রদান

১৩ দফা বাস্তবায়নে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র স্মারকলিপি প্রদান

শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ব্যাংকে জমা ও জেলা প্রশাসনের নিয়ন্ত্রণের দাবি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দান-খয়রাত ও মানতের অর্থ

স্বাস্থ্যসেবার দুয়ারে দুর্গন্ধের পাহাড় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে রোগী ও পথচারী

স্বাস্থ্যসেবার দুয়ারে দুর্গন্ধের পাহাড় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে রোগী ও পথচারী

নবীগঞ্জ সংবাদদাতা: স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। যেখানে মানুষ সুস্থতার আশায় ছুটে আসে, সেই হাসপাতালের সামনেই যদি জমে ওঠে দুর্গন্ধ ছড়ানো

বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস ও মত প্রকাশের দক্ষতা গড়ে তোলে: অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন

বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস ও মত প্রকাশের দক্ষতা গড়ে তোলে: অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম, টিলাগড় ক্যাম্পাসে আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৬’। গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে

বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন এমপি এমরানের সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা

বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন এমপি এমরানের সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারবাসী তথা স্থানীয় জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ সহজতর করতে এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, প্রকাশভঙ্গি এবং ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’

পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর

পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর

শিক্ষার্থীদের টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় ফি আদায় প্রক্রিয়া আধুনিক, সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি এবং