admin

প্রকাশিত: 10:56 AM, February 12, 2026

বাধাহীন ভোট উৎসব সুরক্ষায় নিশ্চিদ্র নিরাপত্তায় ঘেরা সিলেট

বাধাহীন ভোট উৎসব সুরক্ষায় নিশ্চিদ্র নিরাপত্তায় ঘেরা সিলেট

স্টাফ রিপোর্টার:

ভোট উৎসব কাল। প্রত্যাশিত এ ভোট উৎসব রক্তাক্ত জুলাই-৩৬ এর ফসল। ভোটাবিহীন দফায় দফায় নির্বাচন দেখে কেন্দ্রবিমুখ ছিল দেশের জনগন। তারা মনে করেছিল কায়েমী শক্তির নিয়মরক্ষার এই ভোট কেবল যেন ছিল তাদের দলীয় সম্পত্তি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ত্রয়োদশ সাধারন নির্বাচন ঘিরে কিছুটা শংকা দেখা দিয়েছে লুটকৃত অস্ত্র ও সীমান্ত পথে দেশে আসা অস্ত্রতে। কিন্তু এসব মাথায় রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃংখলা বাহিনী।

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম জানান, নির্বাচনের জন্য সিলেট জেলায় ১১০০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই ১১শত কেন্দ্রের প্রত্যেকটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এমনকি এই জেলার প্রত্যেকটি উপজেলার প্রধান প্রধান বাজারগুলোকেও আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। নিরাপত্তা সুরক্ষায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে।

অতীতের কোনো নির্বাচনে এত সংখ্যক ফোর্স নির্বাচনে এনগেজ করা হয়নি। এবার সর্বোচ্চ সংখ্যক ফোর্স এনগেজ করা হয়েছে। একইসাথে ড্রোন ক্যামেরা থাকছে আমাদের, যাতে কেন্দ্রগুলোকে উপর থেকে মনিটরিং করা যায়।

সিলেটে ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। ৬টি আসনের জন্য ইলেকট্রনিক মনিটরিং টিম রয়েছে আমাদের জুডিশিয়াল অফিসারদের সমন্বয়ে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা রয়েছেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স রয়েছে আমাদের।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সিলেটসহ সারাদেশের থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ দেড় বছরেও উদ্ধার হয়নি পুরোপুরি । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, এখনো এক হাজারের বেশি আগ্নেয়াস্ত্র এবং দুই লাখের বেশি গোলাবারুদ রয়ে গেছে অধরা।

এই বিপুল অস্ত্রভাণ্ডার কোথায়, কার হাতে এবং কী উদ্দেশ্যে ব্যবহারের জন্য মজুত রয়েছে- সে প্রশ্নের স্পষ্ট জবাব নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই বাস্তবতা সিলেটসহ সীমান্তবর্তী জেলাগুলোকে উচ্চ ঝুঁকির অঞ্চলে পরিণত করেছে।

নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। প্রায় নিয়মিতভাবেই সীমান্ত এলাকা, পাহাড়ি ঝোপঝাড় ও পরিত্যক্ত স্থান থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হচ্ছে। তবে উদ্ধারকৃত অস্ত্রের পরিমাণ লুট হওয়া অস্ত্রের তুলনায় নগণ্য।

এতে প্রশ্ন উঠছে- বাকি অস্ত্রগুলো কোথায়? সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে সিলেট মেট্রোপলিটন এলাকার ছয়টি থানা থেকে লুট হওয়া ১০১টি অস্ত্রের মধ্যে মাত্র ৮৫টি উদ্ধার হয়েছে। বাকি অস্ত্রের কোনো সন্ধান নেই। এছাড়া কত রাউন্ড গুলি লুট হয়েছে এর সঠিক হিসেব দিতে না-পারলেও ৫১১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে এসএমপির মিডিয়া সেল জানায়।

এছাড়া সিলেট মহানগরীতে কতটি অস্ত্রে লাইসেন্স আছে এবং কতটি জমা দেওয়া হয়েছে তার তাৎক্ষণিক তথ্য দিতে পারেননি মিডিয়া সেলে কর্মরত পুলিশ কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, ‘লাইসেন্সধারী অনেকেই লাইসেন্স প্রত্যাহার করেছেন, আবার অনেক লাইসেন্স বাতিলও হয়েছে। তাই, এই মুহূর্তে এ সম্পর্কে সঠিক তথ্য দিতে পারছি না।’

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানায় র‌্যাব-৯। যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়েছে র‌্যাবের এ সংস্থাটি।

গত মঙ্গলবার দুপুরে সিলেটের মদনমোহন কলেজে সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ। সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী।

যেকোনো অপ্রীতিকর ঘটনায় অভিযোগ পেলে দ্রুত সহযোগিতার আশ্বাস দিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।

সিলেট জেলার প্রতিটি সংসদীয় আসনে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে র‌্যাব। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট।

এছাড়া গুজব ও অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়াও নজরদারির আওতায় আনা হয়েছে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মাঠে ভোটারদের পাশে থাকবে র‌্যাব- এমনটাই জানিয়েছে সংস্থাটি।

এদিকে জেলা পুলিশ সূত্র জানায়, ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলার ভিত্তিতে ৪টি পাইপগান ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এর পাশাপাশি জৈন্তাপুর থানার অভিযানে ১০টি এয়ারগান উদ্ধার করা হয়। অন্যদিকে ওসমানীনগর থানার পুলিশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে ১টি দোনলা বন্দুক ও ১টি একনলা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়।

নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট জেলা পুলিশ। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম।
তিনি বলেন, জেলার প্রতিটি ইউনিয়নে পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করবে এবং প্রতিটি উপজেলায় স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া জেলার প্রত্যন্ত অঞ্চলে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বডি ওয়ার্ন ক্যামেরার পাশাপাশি ড্রোন মোতায়েন করা হবে বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, ‘বিভিন্ন ধরনের আশঙ্কা থাকলেও জেলার ৭২২টি ভোট কেন্দ্রকে ঘিরে শক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হবে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা পুলিশের সতর্ক প্রস্তুতি এখন পর্যন্ত শতভাগ নির্বাচন-বান্ধব। আলহামদুলিল্লাহ।’
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি, টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন

সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠছেন বাঘা ইউনিয়নবাসী। বালু খেকো চক্রের অপতৎপরতা বন্ধের দাবিতে

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ র‌্যালি

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ মিছিল

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি প্রথমে পুরোনো কারাগার এবং

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে