admin
প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সবজিবোঝাই ট্রাকচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রূপজিত কর রাজু মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।
পুলিশ জানায়, সকালে স্ত্রীকে কুলাউড়া যাওয়ার বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পর রাজু কর এলাকার আরও দুইজনকে নিয়ে হাঁটতে বের হন। মিরপুর–শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক ধরে নতুনবাজার এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।
এতে রাজু কর ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজু করকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “ট্রাকচাপায় একজন শিক্ষক নিহতের ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা