admin

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

বিএনপির সভায় প্রথমবারের মতো বক্তব্য রাখলেন জাইমা রহমান

বিএনপির সভায় প্রথমবারের মতো বক্তব্য রাখলেন জাইমা রহমান

প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। 

রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে এক ভার্চুয়াল সভায় যুক্ত হন তিনি। পরে সেখানে দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে এবং কাজের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দিতে দেখা যায় জাইমা রহমানকে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকন।

জাইমা রহমান লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টারি পাস করার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিএনপির রাজনীতিতে তাকে ঘিরে নতুন প্রত্যাশার কথা শোনা যায়।

রাজনৈতিক ময়দানে জাইমা রহমানের আনুষ্ঠানিক উপস্থিতি নতুন হলেও তার রাজনৈতিক অঙ্গনে পদচারণা শুরু বহু আগেই। ছোটবেলায় দাদি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে প্রায়ই দেখা যেত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনগুলোতে।

দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন, ব্যারিস্টারি সম্পন্ন করার পর জাইমার দলীয় সভায় অংশ নেওয়া বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে তার সক্রিয় ভূমিকার পূর্বাভাস।

অনেকেই মনে করছেন, দেশ-বিদেশে দলীয় কর্মকাণ্ডে তার উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

সিলেট মহানগর তাঁতীদলের আহŸায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর

সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে কুপি-হ্যারিকেন নিয়ে পদযাত্রা ও অবস্থান

সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে কুপি-হ্যারিকেন নিয়ে পদযাত্রা ও অবস্থান

সিলেটে অস্বাভাবিক বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হ্যারিকেন, কুপিবাতি ও মোমবাতি হাতে অভিনব

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা

সিলেটে বুদ্ধ পূর্ণিমা ঘিরে কঠোর নিরাপত্তা এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে বুদ্ধ পূর্ণিমা ঘিরে কঠোর নিরাপত্তা এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা

তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের প্রচার মিছিল আগামীকাল

তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের প্রচার মিছিল আগামীকাল

আগামী ২ মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পূণ্যভ‚মি সিলেট আগমনকে স্বাগত জানিয়ে

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

সিলেটের সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস