admin

প্রকাশিত: 5:06 PM, January 25, 2026

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

স্টাফ রিপোর্টার:

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত দেড় দশকে আওয়ামী লীগ সিলেটে স্বাস্থ্যখাতের উন্নয়নে কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। সিলেটের জনসংখ্যা বাড়লেও ওসমানী হাসপাতালের সক্ষমতা বাড়ানোর কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে, ওসমানী হাসপাতালে আসা রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে হাসপাতালগুলো আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। গতকাল শনিবার সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা চালান খন্দকার মুক্তাদির। তিনি নগরীর বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।

সকালে সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন তিনি। পরে শেখঘাট, নবাব রোড, এবি পয়েন্ট, কলাপাড়া, লামাপাড়া, ঘাসিটুলা, মজুমদারপাড়া, শামীমাবাদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা, নরসিংটিলা ও বর্ণমালা পয়েন্টসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রচারণায় অংশ নেন।
গণসংযোগকালে তিনি পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান ও বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই তাকে শুভেচ্ছা জানান এবং আগামী নির্বাচনে সমর্থনের আশ্বাস দেন বলে নেতাকর্মীরা জানান।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি সুদিপ রঞ্জন সেন বাপ্পু, জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে বিকেলে নগরীর মজুমদারীতে মজুমদার বাড়িতে ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের ৫০ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এই কার্ডের আওতায় প্রতিটি পরিবার মাসে দুই থেকে আড়াই হাজার টাকার সমপরিমাণ খাদ্য সামগ্রী পাবে এবং এ সুবিধা কেবল নারীদের নামে প্রদান করা হবে।

শিশুদের পুষ্টি নিশ্চিত করার দায়িত্ব বিএনপি নেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অতীতে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালু করেছিল এবং বেগম খালেদা জিয়া নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। ভবিষ্যতে স্কুল পর্যায়ে মধ্যাহ্নভোজ চালুর উদ্যোগ এবং কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সময় সিলেটে ব্যাপক উন্নয়ন হলেও পরবর্তীতে উন্নয়ন কার্যক্রম থেমে গেছে। বিএনপি সরকারে গেলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীরা ঘরে বসেই আয় করতে পারে—এ লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সিলেট থেকে ‘তীর জুয়া’ খেলা চিরতরে বন্ধ করা হবে এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয়ে অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় খন্দকার মুক্তাদির অভিযোগ করেন, কিছু দলের লোকজন জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা ভাঁওতাবাজি এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি হাফসা বেগমের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদারের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ভোগ চরমে

সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ভোগ চরমে

৬২ কিলোমিটারের মধ্যে প্রায় ৪০ কিলোমিটারই বেহাল, বড় বড় গর্তে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে দিন দিন বাড়ছে

সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের ত্রৈমাসিক সাধারণ সভা ও কস্টিউম ব্যাগ বিতরণ সম্পন্ন

সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের ত্রৈমাসিক সাধারণ সভা ও কস্টিউম ব্যাগ বিতরণ সম্পন্ন

সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের ত্রৈমাসিক সাধারণ সভা ও কস্টিউম ব্যাগ বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার বিকাল ৪ টায় নগরীর একটি

সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন

সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠছেন বাঘা ইউনিয়নবাসী। বালু খেকো চক্রের অপতৎপরতা বন্ধের দাবিতে

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ র‌্যালি

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ মিছিল

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি প্রথমে পুরোনো কারাগার এবং

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী