admin

প্রকাশিত: 5:36 AM, August 26, 2026

বিদেশে বসে উস্কানি সিলেটজুড়ে ক্ষোভ

বিদেশে বসে উস্কানি সিলেটজুড়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার:

সিলেটের রাজপথে মিছিল ও কর্মসূচি ঘিরে গ্রেফতারকৃত নেতাকর্মীদের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মুক্তির দাবি জানিয়েছেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। তবে বিদেশে অবস্থানরত নেতাদের এমন ভূমিকাকে নিজেদের স্বার্থে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হিসেবে দেখছেন গ্রেফতারকৃতদের পরিবার।

সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান শোকের মাস আগস্টে সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০টিরও বেশি মিছিলে অংশগ্রহণকারীদের প্রশংসা করেন। একই সাথে মিছিল পরবর্তী সময়ে কানাইঘাট, বিয়ানীবাজার ও বিশ্বনাথ উপজেলার গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকর্মীদের নাম প্রকাশ করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি জানান। হাবিবুর রহমানের দেওয়া তালিকা অনুযায়ী গ্রেফতারকৃতরা হলেন কানাইঘাট উপজেলা ছাত্রলীগের ইউনুস আহমদ, আব্দুল কাদির হৃদয়, মইন উদ্দিন আকরাম, আবু তাহের; কানাইঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন জ্যোতি দাস; বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের মনির সিদ্দিক এবং বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কামরান আহমদ।

এদিকে শীর্ষ নেতারা নিরাপদে দেশত্যাগ করে বিদেশে অবস্থান নিয়ে মাঠপর্যায়ের কর্মীদের ঝুঁকিতে ফেলছেন বলে অভিযোগ করেছেন গ্রেফতারকৃত নেতাকর্মীদের পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্বজন ক্ষোভ প্রকাশ করে জানান, নেতারা নিজেরা রাতের আঁধারে দেশ ছেড়ে পালিয়ে নিরাপদে আছেন, আর দেশে থাকা তরুণ কর্মীদের বিভিন্ন প্রলোভন ও অর্থের বিনিময়ে মিছিলে নামাচ্ছেন।

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে বিদেশে বসে রাজনৈতিক সুবিধা নেওয়ার এই কৌশল চূড়ান্ত দায়িত্বহীনতার পরিচয়। চরম সংকটের মুহূর্তে কর্মীদের একা ফেলে পালিয়ে যাওয়া নেতাদের অনুসারী হয়ে রাজনীতি করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় এসেছে বলেও মন্তব্য করেন তারা।


সর্বশেষ সংবাদ

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা