admin
প্রকাশিত: 1:42 PM, February 20, 2026
স্টাফ রিপোর্টার:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধসহ তাদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী হওয়ার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো নিজ এলাকা সিলেটে এসে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দায়িত্ব গ্রহণের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, কারও প্রতি বৈরি মনোভাব নয়—সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নেওয়া হবে। প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচনী এলাকার জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সেই রায়ের প্রতি সম্মান রেখে তার দলের নেতা তারেক রহমান তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। এটিকে তিনি সিলেটবাসীর জন্য উপহার হিসেবে উল্লেখ করেন।
আরিফুল হক চৌধুরী বলেন, মানুষের প্রত্যাশা ও দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে। এখন থেকেই নিজ এলাকার উন্নয়নে মনোযোগ দিতে হবে। আমার হাতে অনেক কাজ, কিন্তু সময় বেশি নেই। পাঁচ বছর দেখতে দেখতে চলে যাবে। তাই এখন থেকেই কাজ শুরু করতে হবে, বলেন তিনি। তিনি আরও জানান, প্রথম রোজায় সিলেট এসে হযরত শাহজালাল দরগাহ ও হযরত শাহপরান দরগাহ জিয়ারত করবেন এবং দিনটি পরিবারের সঙ্গে কাটাবেন। পরদিন নিজ নির্বাচনী এলাকায় যাবেন। সিলেটে পৌঁছালে বিমানবন্দরে প্রশাসনের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সিলেট সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল