admin

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

বিয়ানীবাজারে জামিয়া ইসলামিয়া আতহারুল উলূম আদিনাবাদে নতুন শিক্ষাবর্ষের কিতাব বিতরণ সম্পন্ন

বিয়ানীবাজারে জামিয়া ইসলামিয়া আতহারুল উলূম আদিনাবাদে নতুন শিক্ষাবর্ষের কিতাব বিতরণ সম্পন্ন

সহিদুর রহমান, বিয়ানীবাজার:

বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আতহারুল উলূম আদিনাবাদ-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে মাদরাসা মিলনায়তনে গতকাল ইফতিতাহী দারস ও শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের কিতাব বিতরণ করা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন মুরাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শিব্বির আহমদ। এছাড়াও মাদরাসার মজলিসে শুরার সম্মানিত কোষাধ্যক্ষ বাবর আহমদ চৌধুরীসহ সদস্যবৃন্দ,ও শিক্ষকবৃন্দ এবং ‘আকিমুন নেছা শিক্ষা কল্যাণ ট্রাস্ট’-এর সভাপতি হাজী মদরিছ আলী, হাজী ইসলাম উদ্দিন, হাজী কামাল উদ্দিন ও হাজী মুছন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জানা যায়, শিক্ষার প্রসারে ‘আকিমুন নেছা শিক্ষা কল্যাণ ট্রাস্ট’-এর সহযোগিতায় এ বছর শিক্ষার্থীদের মাঝে কিতাব বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। ট্রাস্টটি কিতাব স্পন্সর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উল্লেখ্য,মাদরাসাটিতে ট্রাস্টের নামে একটি নির্দিষ্ট কক্ষ রয়েছে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই ট্রাস্টের অবদান উল্লেখযোগ্য। ট্রাস্টের কর্ণধার লন্ডন প্রবাসী জিবার আহমদ ও ইতালি প্রবাসী মনজুর আহমদের এ মহতী উদ্যোগ ও দ্বীনি শিক্ষার প্রসারে তাঁদের নিরলস সহযোগিতার জন্য মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে ইলমে দ্বীনের আলোয় আলোকিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের আন্তরিক সহযোগিতা দ্বীনি শিক্ষার পথকে আরও বেগবান করবে।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, আল্লাহ তায়ালা এই জামিয়াকে দ্বীনের একটি শক্তিশালী মারকাজ হিসেবে কবুল করবেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট