admin

প্রকাশিত: 12:25 PM, March 6, 2026

বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৩৭৮ বাংলাদেশি

বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৩৭৮ বাংলাদেশি

♦ ছয় দিনে বাংলাদেশ থেকে ২১০ ফ্লাইট বাতিল
♦ সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই, লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটি : দুবাইফেরত প্রবাসী

স্টাফ রিপোর্টার:

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৩৭৮ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। গতকাল সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ দিন ভোরের দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। দীর্ঘ অনিশ্চয়তার পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ায় অনেক যাত্রী ও স্বজনের চোখে জল দেখা যায়।

ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে বিভিন্ন দেশের আকাশসীমা আংশিক বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক দিনে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। এতে অনেক বাংলাদেশি প্রবাসী কর্মী ও যাত্রী সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়েন। তাঁদের ফিরিয়ে আনতেই দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয় সংস্থাটি। এর মধ্যে প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। পরে স্থানীয় সময় রাতে দুবাই থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকায় অবতরণ করে।

এ ফ্লাইটে দেশে ফেরা অনেক যাত্রীই কয়েক দিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছেন বলে জানান। তাঁদের মধ্যে কেউ কেউ আগে থেকে নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় আটকে পড়েছিলেন। দুবাইপ্রবাসী নোয়াখালীর বাসিন্দা নোমান সিদ্দিকী জানান, তাঁর দেশে ফেরার ফ্লাইট ছিল ১ মার্চ। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি বাতিল হয়ে যায়। পরে বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে পেরেছেন। দুবাইয়ের দেইরা এলাকায় তিনি থাকতেন এবং তাঁর বাসার কাছেই যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট অফিস রয়েছে। সেখানে হামলা ঘটেছে।

বিমানের ২৭ ক্রুকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা : ইউএস-বাংলা এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ক্রুও দেশে ফিরেছেন। যুদ্ধাবস্থা শুরুর পর থেকে তাঁরা প্রায় পাঁচ দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন। ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, ওই ক্রুরা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিলেন এবং তাঁদের পরিবারও দেশে উদ্বেগের মধ্যে ছিল। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। বেসামরিক বিমান চলাচল সংশ্লিষ্ট সূত্র বলছেন, গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে প্রায় ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে অনেক যাত্রী ও প্রবাসী কর্মী ভোগান্তিতে পড়েন। ইউএস-বাংলা জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনার জন্য আরও একটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে দিন

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়