admin

প্রকাশিত: 1:46 PM, November 23, 2025

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

শুক্রবারের প্রাণঘাতী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকায়। ঘন ঘন ভূকম্পনের এই ঘটনাকে বিশেষজ্ঞরা ভালো লক্ষণ নয় বলে সতর্ক করেছেন, যা রাজধানী এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

বিশ্বব্যাপী ভূমিকম্পের তথ্য নিয়ে কাজ করা জনপ্রিয় ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে মোট ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরের আপডেটে তারা আরও জানিয়েছে, গত সাত দিনে বিশ্বজুড়ে অন্তত ৮৫২টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন মৃদু কম্পনগুলো বড় ভূমিকম্পের শক্তি সঞ্চয়ের লক্ষণ হতে পারে, তাই এই ধরনের ঘটনাকে অবহেলা করা উচিত নয়।

উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়, যা রাজধানীসহ সারা দেশেই অনুভূত হয়। এই ভূমিকম্পের ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতির নাগরিক সংবর্ধনা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতির নাগরিক সংবর্ধনা

শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

১১, ১২ ও ১৩নং ওয়ার্ডে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

১১, ১২ ও ১৩নং ওয়ার্ডে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং

মশা নিধনের দাবিতে মঙ্গলবার সিলেটে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা

মশা নিধনের দাবিতে মঙ্গলবার সিলেটে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা

সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী