admin
প্রকাশিত: 12:19 PM, July 23, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
ক্যান্সারে আক্রান্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার (বৈরাগীর গাঁও) গ্রামের সুমন মিয়াকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, ‘দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ছইল মিয়া। গতকাল বুধবার দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংগঠনের প্রতিষ্ঠাতা ছইল মিয়ার পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা অসুস্থ সুমন মিয়ার পিতা সইল মিয়ার হাতে তুলে দেন।
জটিল দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সুমন মিয়া বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খেয়ে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রচার করেন তিনি। ভিডিওটি নজরে আসার পর দেশ ও বিদেশে থাকা বিভিন্ন হৃদয়বান ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।
সুমন মিয়ার চিকিৎসার খরচ জোগাতে তাঁর পরিবার আবারও সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। সুমন মিয়াকে সহায়তা করতে তাঁর ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৭৮৪৩৪৫২৮৮-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
অর্থ সহায়তা প্রদানের সময় দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—সংগঠনের সভাপতি তাওহিদুর রহমান রুহিন, সিনিয়র সহ-সভাপতি ডা. সাইদুর রহমান সৈয়দ, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক আলতাব হোসেন, তরুণ সংগঠক গিয়াস উদ্দিন ও তারিছ আলী প্রমুখ।
এনসিপির সড়কে অবস্থান, ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, দফায় দফায় পুলিশের বাধা
পূর্ণাঙ্গ বৈশ্বিক এভিয়েশন গ্রুপ হওয়ার পথে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন এক যুগের
সিলেটে উৎসবমুখর পরিবেশে নজরুল একাডেমী সিলেট-এর বিশেষ সাধারণ সভা এবং আগামী ৩ বছরের মেয়াদে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি
(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত
* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,