admin
প্রকাশিত: ৪:৩৮ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৬
স্টাফ রিপোর্টার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব হুমায়ূন কবির আজ সোমবার সরকারি সফরে সিলেট আসছেন। সফরকালে তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এই মানবিক সহায়তা কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। এতে বিশেষ সহায়তা করছেন প্রবাসী বাংলাদেশিরা।
সরকারি সফরসূচি অনুযায়ী, আজ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে সরাসরি বিশ্বনাথ উপজেলায় গিয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি শেষে তিনি পুনরায় বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে বিশ্বনাথের শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে। স্থানীয়রা এই উদ্যোগকে একটি অনন্য জনকল্যাণমূলক দৃষ্টান্ত হিসেবে দেখছেন, যেখানে প্রবাসীদের সহায়তায় তৃণমূল পর্যায়ের মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। উপদেষ্টার এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর একান্ত সচিব মোঃ হারুন-অর-রশিদ। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রটোকলসহ সকল আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক
মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি
ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ
কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।