admin

প্রকাশিত: 3:50 PM, August 12, 2026

বিশ্বনাথে ‘ফ্যামিলি কার্ড শুমারি’ নিয়োগে অনিয়ম

বিশ্বনাথে ‘ফ্যামিলি কার্ড শুমারি’ নিয়োগে অনিয়ম

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ফ্যামেলী কার্ড শুমারীর নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ‘সুপারভাইজার’ পদে অযোগ্য প্রার্থীর নিয়োগ নিয়ে সিলেট জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সুশীল ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি দাবী করে গতকাল মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে আলিম উদ্দিন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অনিয়ম ও শর্ত লঙ্ঘনের বিষয় উল্লেখ করেন অভিযোগ দাতারা।

জেলা প্রশাসক বরাবরে নির্দিষ্ট ব্যাক্তি আলিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ছাড়াও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে পরীক্ষায় অংশ নেওয়া তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদনকারী আরো একাধিক ব্যাক্তি নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতি, দলীয়করণ নীতি, প্রার্থীতা বাছাইয়ে অনিয়ম হয়েছে এমন দাবী করে স্যোসাল মিডিয়ায় পোস্ট করে মতামত ব্যাক্ত করছেন। বইছে সমালোচনার ঝড়।

জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ পত্র থেকে জানা গেছে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্তৃক প্রকাশিত স্মারক নং: ০৫.৪৬.৯১৫০,০০১.৯৯,০০১,২৪,৫৩০, তারিখ: ২১/০৭/২০২৬ খ্রি. মোতাবেক “ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তির ২নং ক্রমিকে উল্লিখিত ‘সুপারভাইজার’ পদের “অযোগ্যতা” কলামের (খ) উপ-ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে: “সরকারি/আধা-সরকারি সংস্থায় নিয়মিত বেতনে কর্মরত কোনো ব্যক্তি এই পদে আবেদনের জন্য যোগ্য হবেন না।

কিন্তু, বর্ণিত ২নং সুপারভাইজার পদে রামপাশা ইউনিয়নের আলিম উদ্দিন নামের এক প্রার্থীকে অনিয়ম ও অনৈতিক পন্থায় নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আলিম উদ্দিন বর্তমানে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল এম.এ মাদ্রাসায় ‘কম্পিউটার অপারেটর পদে নিয়মিত সরকারি বেতন ও এমপিও (গচঙ) সুবিধাপ্রাপ্ত হয়ে চাকরিরত আছেন। একজন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়মিত সরকারি অর্থায়নে বেতনভোগী কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি বিজ্ঞপ্তির অযোগ্যতার শর্ত সম্পূর্ণ গোপন রেখে এ পদে সুযোগ পেয়েছেন, যা প্রকাশ্য নিয়োগ নির্দেশিকা ও বিধিমালার সম্পূর্ণ পরিপন্থী।

এমন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিযুক্ত প্রার্থী আলিম উদ্দিনের আবেদনপত্র ও কর্মসংস্থান সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় যাচাই-বাছাই করার দাবী জানানো হয়। এছাড়া বিজ্ঞপ্তির অযোগ্যতার শর্ত (সরকারি/আধা-সরকারি সংস্থায় নিয়মিত বেতনে কর্মরত) লঙ্ঘনের দায়ে আলিম উদ্দিনের প্রার্থিতা/নিয়োগ অবিলম্বে বাতিল করে বিজ্ঞপ্তির নিয়ম মেনে প্রকৃত ও যোগ্য বেকার প্রার্থীদের মধ্য থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় সুপারভাইজার নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনিক ও আইনানুগ ব্যাবস্থা নিতে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন অভিযোগ কারীরা।


সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক ব্যক্তির

এতিমদের নিয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক রুহেল

এতিমদের নিয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক রুহেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

অঢেল অর্থ ও বাহন উপহারে বেপরোয়া অপকর্ম সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত ১লা সেপ্টেম্বর সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির কুমারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।