admin
প্রকাশিত: 4:54 AM, September 3, 2026
তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত ১লা সেপ্টেম্বর সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির কুমারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের ঐতিহাসিক ভূমিকা, ভাষা আন্দোলনে অবদান, জ্ঞানচর্চা, শিক্ষা, সাহিত্য-সংস্কৃতির প্রসার এবং বর্তমান সময়ে কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তমদ্দুন মজলিস সিলেট জেলা কমিটির সভাপতি ড. তুতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক অধ্যক্ষ মসউদ খান। প্রধান বক্তা ছিলেন লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর এবং বিশেষ অতিথি ছিলেন কবি বেলাল আহমদ চৌধুরী। কবি কামাল আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচনা হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি মোঃ ফয়জুল হক, প্রকাশক ও গবেষক বায়েজিদ মাহমুদ ফয়সল, এম এইচ শিবলী, কয়েছ আহমদ সাগর ও ইছমত ইবনে ইছহাক সানজিতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান বক্তা লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর তাঁর বক্তব্যে বলেন, ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে প্রতিষ্ঠিত তমদ্দুন মজলিস শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, বরং এটি মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণের কেন্দ্রবিন্দু। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি বাংলা ভাষার অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে।
প্রধান অতিথি ভাষাসৈনিক অধ্যক্ষ মসউদ খান বলেন, তমদ্দুন মজলিসের ঐতিহ্যকে কেবল রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও নৈতিক চেতনাকে গুরুত্ব দিতে হবে। ইসলামের মানবিক, নৈতিক ও কল্যাণমুখী দিক তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বিভাজনের পরিবর্তে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে সমাজ গঠনের আহ্বান জানান।
বিশেষ অতিথি কবি বেলাল আহমদ চৌধুরী এবং সভাপতি ড. তুতিউর রহমান তাঁদের বক্তব্যে সংগঠনের মূল আদর্শ ও ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ করে আধুনিক যুগের চাহিদা অনুযায়ী শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে
সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার
বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে
উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’। বুধবার
সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে আইওয়াশ ও নাটকবিহীন স্থায়ী সমাধানের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সামনে