admin

প্রকাশিত: 4:17 AM, April 23, 2026

বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের ২য় মৃত্যু বার্ষকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের ২য় মৃত্যু বার্ষকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খ্যাতিমান সাংবাদিক,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকার নিবন্ধিত পাক্ষিক বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুলের ২য় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

২৯শে এপ্রিল বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনায় প্রেসক্লাবের আয়োজনে তাঁর ২য় মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়নের মেম্বার বশির উদ্দিন।

মরহুম মোসাদ্দিক হোসেন সাজুলের বর্ণাঢ্য কর্মজীবনের ভুয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব,কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম ও সদস্য এস এ সাজু।

উল্লেখ্য, মোসাদ্দিক হোসেন সাজুল ২০২৪ সালের ২২শে এপ্রিল দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। জীবনের ৪৬টি বসন্তের অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিশ্বনাথ উপজেলার ভোগশাইল গ্রামের হাজী সায়েস্তা মিয়ার তৃতীয় সন্তান।

মোসাদ্দিক হোসেন সাজুল শুধুমাত্র সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন একাধারে খ্যাতিমান সমাজসেবক, কবি, লেখক,রোটারিয়ান,মানবাধিকারকর্মী,দক্ষ সংগঠক, সু-সাহিত্যিক।

তিনি দৈনিক ভোরের কাগজ,সিলেটের মানচিত্র, দৈনিক বাংলাদেশ সমাচারসহ দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকা ও মিডিয়ায় সুনামের সাথে কাজ করেছেন।প্রতিষ্ঠা সম্পাদনা ও প্রকাশনা করেছেন বিশ্বনাথ বার্তা পত্রিকা। তিনি লিখেছেন উৎকর্ষের আর্কাইভ নামে কাব্যগ্রন্থ।লিখে গেছেন অসংখ্য গল্প, প্রবন্ধ ও স্মৃতিকথা।

তার লিখনিতে ফুটে উঠেছে দেশপ্রেম, মানবপ্রেম,সমাজচিত্র,কঠিন বাস্তবতা,প্রকৃতি-পরিবেশসহ নানা অসঙ্গতির কথা।

তিনি তার জীবদ্দশায় সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ভ‚ষিত হয়েছেন বিভিন্ন পুরস্কারে।ঘুরেছেন বিভিন্ন দেশ।জীবনের শেষ প্রান্তে এসে সাংবাদিকদের সুসংগঠিত করার লক্ষে গঠন করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব। রেখে গেছেন তাঁর জীবনের স্বপ্ন বিশ্বনাথ বার্তা নামক পত্রিকা। মানুষের কল্যাণে কাজ করার জন্য কর্মগুণেই তিনি অমর হয়ে থাকবেন বিশ্বনাথবাসীর হৃদয়ে। আলোচনা সভা শেষে মরহুম মোসাদ্দিক হোসেন সাজুলের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পিতা-মাতা,স্ত্রী-মেয়ে,ভাই-বোনসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সুনামগঞ্জে শতাধিক প্রতিষ্ঠানে জেলা পরিষদের চেক বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী

সুনামগঞ্জে শতাধিক প্রতিষ্ঠানে জেলা পরিষদের চেক বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী

সুনামগঞ্জে সামাজিক ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে শতাধিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে ৩ কোটি টাকার বরাদ্দের চেক বিতরণ করেছে জেলা

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর