admin

প্রকাশিত: 11:13 AM, April 7, 2026

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

স্টাফ রিপোর্টার:

আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সাথে দিবসটি পালিত হচ্ছে। ১৯৪৮ সালের এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডঐঙ) সাংগঠনিক আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল, যা স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়।

এ বছর দিবসটির নির্ধারিত প্রতিপাদ্য হলো— ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’। স্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানের উদ্ভাবনী ভূমিকা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতেই এবারের এই থিম নির্বাচন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে আজ সকালে শাহবাগস্থ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সভাপতি: স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

সরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও এনজিও নানা সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সপ্তাহব্যাপী (৭ থেকে ১৩ এপ্রিল) ‘সেবা সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে।

ফাউন্ডেশনের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল ৯টায় মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক একটি গণমুখী সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

জাতিসংঘের অর্থনীতি ও সমাজ পরিষদ ১৯৪৬ সালে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনের সিদ্ধান্ত নেয়। সেই সম্মেলনের ধারাবাহিকতায় ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আইন কার্যকর হয়। প্রতি বছর জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে এই দিবসটি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে উদযাপন করা হয়।

দেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে আজ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণের কার্যক্রমও চলছে।


সর্বশেষ সংবাদ

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, প্রবাসীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

আব্দুর রহমান: দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ, স্বর্ণালংকার, বিদেশি

সিলেটে ইউপি নির্বাচনের আগাম হাওয়া

সিলেটে ইউপি নির্বাচনের আগাম হাওয়া

দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত