admin
প্রকাশিত: 11:37 AM, January 13, 2026
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি মঙ্গলবার বাদ জোহর নগরীর বাগবাড়িস্থ এলজিইডি ভবন সংলগ্ন মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাহমুদুল হোসেন তোফা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম এর পরিচালনায় দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি মামুন আহমদ, যুগ্ম সম্পাদক শাকিল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক ওলি চৌধুরী, দপ্তর সম্পাদক সুহানুর রহমান সামাদ, কার্যনির্বাহী সদস্য আইনুল্লা, কন্ট্রাক্টর আজিজ আহমদ, ভুট্টু প্রমুখ। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীবৃন্দ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এর রূহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত পরিচালনা করেন এলজিইডি মসজিদের ইমাম। বিজ্ঞপ্তি
শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে গতকাল শনিবার
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে