admin
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় সিলেটে খতমে শিফা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীমের তত্ত্বাবধানে এবং মহানগরের ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সিলেট নগরীর ইলাশকান্দি জামে মসজিদে এই খতমে শিফা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারওয়ার রেজা, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান আহমদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সহ-সভাপতি সাহেদ আহমদ চমন, মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল চৌধুরী উজ্জ্বল, জাহাঙ্গীর মিয়া, জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক কাজী ওয়াসিমুজ্জামান ওয়াসিম, এবং ৬নং ওয়ার্ড বিএনপিসহ অঙ্গসংগঠনের আরও অনেকে।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইলাশকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ আলী মিয়াজানি।
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা