admin

প্রকাশিত: 11:32 AM, November 25, 2025

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এম এ মালিকের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এম এ মালিকের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দক্ষিণ সুরমায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে তেতলী ইউনিয়নের শাহ আনোয়ার মাদরাসাতুল মদীনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সিলেট- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের উদ্দ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে দলীয় নেতাকর্মী, সামাজিক নেতৃবৃন্দ ও মাদরাসার এতিম শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য খতমে কুরআন অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের আগে উপস্থিত লোকজনের উদ্যোশ্যে এম এ মালিক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করে যাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে তিনি নানা জটিল রোগে আক্রান্ত। নানা প্রতিকূলতা ও চিকিৎসাগত প্রতিবন্ধকতার মধ্যেও তিনি অসীম ধৈর্যের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। আজ আমাদের মা খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ তায়ালা শিফা দানকারী। তিনি চাইলে সবচেয়ে কঠিন রোগও সহজে দূর করে দিতে পারেন। তিনি সকলকে আন্তরিকতার সঙ্গে উনার সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার আহবান জানান।

এম এ মালিক বলেন, দেশের গণতন্ত্রপ্রিয় মানুষদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক খালেদা জিয়ার নেতৃত্ব যেন আবারও দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে, বাংলাদেশ যেন সত্যিকার অর্থে ন্যায়, অধিকার ও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে সেই দোয়াও সবাইকে করতে বলেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সহ সাংগঠনিক সম্পাদক শেখ জাকির হোসেন, যুবদল নেতা শিপলু ইসলাম প্রমূখ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে