admin
প্রকাশিত: 4:22 PM, March 1, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে গতকাল শনিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন সরকারের তিন প্রভাবশালী মন্ত্রী। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে এক মতবিনিময় সভা ও নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। দুপুরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, “ব্যক্তিখাতে কর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। অর্থমন্ত্রীর বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো ট্যাক্স-জিডিপি রেশিও বাড়ানো।” তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমাদের এই অনুপাত অনেক কম, যার ফলে রাজস্বের বড় অংশ প্রশাসনিক ব্যয়ে চলে যায়। তাই রাজস্ব বাড়িয়ে উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য। এছাড়া আসন্ন ঈদের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের নিশ্চয়তা দেন তিনি।
একই সভায় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “সিলেটের ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এখানে বন্যা একটি নিয়মিত চ্যালেঞ্জ। জনগণের প্রয়োজন এবং জনস্বার্থ বিবেচনা করেই প্রতিটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, শুষ্ক মৌসুমে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এ কাজে কোনো ধরনের দুর্নীতি বা ধীরগতি সহ্য করা হবে না এবং এ ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে কোনো বালুমহাল চালু করা যাবে না এবং পাথর উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।” তিনি আরও জানান, বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কাজ করছে এবং আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে সুখবর পাওয়া যেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম, সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভা শেষে তিন মন্ত্রী সিলেট সদর উপজেলার সুরমা ও চেঙ্গেরখাল নদীর ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারের জন্য প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভায় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল