admin
প্রকাশিত: 4:17 PM, July 11, 2026
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক শিক্ষা কর্মসূচি একসেলারেটেড ক্যাচআপ লানিং প্রজেক্টের উদ্যোগে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্র্যাক একসেলারেটেড ক্যাচআপ লার্নিং প্রজেক্টের বাউরভাগ সেন্টারটি পরিদর্শনসহ গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন ব্র্যাক শিক্ষা, দক্ষতা ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান ।
প্রধান অতিথি আর বক্তব্যে বলেন , প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ সময় শিক্ষার্থীদের গাছের পরিচর্যা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। ব্র্যাক শিক্ষা কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা এবং বিদ্যালয় ও আশপাশের এলাকায় সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলার সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, হেড অফ সোশাল এন্টারপ্রাইজ নিভীন রেজা, ব্র্যাক শিক্ষা কর্মসূচির কর্মসূচি প্রধান মোয়াজ্জেম হোসেন, কর্মসূচি ব্যবস্থাপক মোঃ কামরুস ছালাম, ব্র্যাকের উর্দ্ধতন কর্মকর্তাগন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকগণ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় ও বাড়ির আঙিনায় চারাগাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করে।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ
চুনারুঘাট প্রতিনিধি: নীল আকাশে ভোরের আলো ফুটতেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভেতরের একটি বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে
দেশের শীর্ষ স্থানীয় ও জনপ্রিয় জাতীয় গণমাধ্যম দৈনিক নয়া দিগন্তের ২২ তম বর্ষপূর্তি উদযাপনে সিলেটে আয়োজিত অনুষ্ঠান রাজনৈতিক, সামাজিক ও
তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন,
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে
সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ