admin
প্রকাশিত: 9:43 AM, November 7, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এর ফলে আবেদনকারীরা প্রয়োজনীয় নথিপত্র নিজেরাই সহজে পূরণ করতে পারবেন এবং এজেন্টের ওপর নির্ভরশীলতা কমবে।
গতকাল শুক্রবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় বলেছে, প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ও সহজীকৃত ফরমটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
নতুন ফরমের মাধ্যমে আবেদনকারীরা সহজে প্রয়োজনীয় তথ্য বুঝতে ও পূরণ করতে পারবেন।
পাশাপাশি সব ধরনের ভিসার আবেদনে একই ধরনের মানসম্মত ফরম্যাট অনুসরণ করা হবে। এতে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অভিন্নতা বজায় থাকবে। হাইকমিশনের এই উদ্যোগের লক্ষ্য ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আবেদনকারীবান্ধব করা। তবে ফরম সহজীকরণের এই উদ্যোগের সঙ্গে ভিসা পাওয়ার যোগ্যতার নতুন কোনো শর্ত যুক্ত করা হয়নি।
অর্থাৎ বিদ্যমান ভিসা যোগ্যতার মানদণ্ডে কোনো পরিবর্তন আনা হয়নি। ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা এবং বাংলাদেশি আবেদনকারীদের ভোগান্তি কমাতে ভারতীয় হাইকমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।