admin
প্রকাশিত: 3:08 PM, April 21, 2026
স্টাফ রিপোর্টার:
বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপ ব্যতীত অন্যান্য দেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে। গতকাল সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এস, এম, জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বাণিজ্য মন্ত্রী জানান, ২০২৪-২০২৫ অর্থবছরের আমদানি ও রপ্তানির তথ্যানুযায়ী সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।
গত ২০২৪-২০২৫ অর্থবছরে সার্কভুক্ত দেশসমূহের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান তুলে ধরে তিনি জানান, আফগানিস্তানে রপ্তানি করা হয়েছে ১১ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য এবং আমদানি করা হয়েছে ২১ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, বাণিজ্য ঘাটতি ১০ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার।
ভুটানে থেকে রপ্তানি করা হয়েছে ১৪ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি করা হয়েছে ৪৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, ঘাটতি ২৯ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার।
ভারতে রপ্তানি করা হয়েছে ১ হাজার ৭৬৪ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর বিপরীতে আমদানি করা হয়েছে ৯ হাজার ৬২৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, ঘাটতি রয়েছে ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।
নেপালে রপ্তানি করা হয়েছে ৩৫ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।
পাকিস্তানে রপ্তানি হয়েছে ৭৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৭৫৫ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, ঘাটতি রয়েছে ৬৮১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার।
শ্রীলংকায় রপ্তানি হয়েছে ৮২ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৭৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।
মালদ্বীপে রপ্তানি হয়েছে ৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।
হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন
দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি
সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া
সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম
বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের
সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও