admin
প্রকাশিত: 12:29 PM, August 17, 2026
ফ্রান্স প্রতিনিধি:
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ফের মর্মান্তিক ঘটনা ঘটেছে। খাবার ও পানির সংকট এবং নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সাগরে টানা নয় দিন ভেসে থাকার পর অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ১৮ জনকে মিশরের মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত ৩ আগস্ট রাতে লিবিয়ার তাবারুক উপকূল থেকে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে রওনা হয়। নৌকাটিতে ৩৮ জন বাংলাদেশি ছিলেন বলে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই নৌকাটি ঝড়ের কবলে পড়ে। এতে নৌকায় থাকা খাবার ও পানির বড় অংশ সাগরে পড়ে যায়। এরপর পর্যাপ্ত খাবার ও পানি ছাড়াই বিপজ্জনক যাত্রা চালিয়ে যেতে হয় তাঁদের।
গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর নৌকার ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। ফলে নৌকাটি আর সামনে এগোতে পারেনি। বাতাস ও সাগরের স্রোতে সেটি নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। এভাবে প্রায় নয় দিন সাগরে ভেসে থাকার পর নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলের কাছে পৌঁছে যায়। পরে মিশরের নিরাপত্তা বাহিনী তাঁদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের আব্দুল করিম। হাসপাতালে চিকিৎসাধীন এই বাংলাদেশি জানান, নৌকায় খাবার ও পানি শেষ হয়ে যাওয়ার পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। তাঁর ভাষ্য অনুযায়ী, খাবার ও পানির অভাবে চোখের সামনেই নয় বাংলাদেশি মারা যান।
পরে আরও দুজনের মৃত্যু হয়। দুর্গন্ধ ছড়ানোয় মৃতদের মরদেহ সাগরে ফেলে দিতে বাধ্য হন তাঁরা। মিশরের স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, মোট ৩০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ১৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
উদ্ধার হওয়া সবার জাতীয়তা স্থানীয় পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, হাসপাতালে ভর্তি বাংলাদেশিদের বিষয়ে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাঁদের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দূতাবাস। আহত বাংলাদেশিরা সুস্থ হয়ে উঠলে মিশরের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। আটক বাংলাদেশিদেরও ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে দূতাবাস জানিয়েছে। উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি দিতে গিয়ে বাংলাদেশিদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা বারবার ঘটছে। চলতি বছরের মার্চেও লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে পৃথক এক নৌযাত্রায় ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছিল। সে ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্ষুধা, পানিশূন্যতা ও দীর্ঘ সময়ের ঝুঁকিপূর্ণ যাত্রায় প্রাণহানি ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে যাওয়ার প্রলোভনে অবৈধ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে মানুষ পাঠানো বন্ধে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং বিদেশগামীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা