admin
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
স্টাফ রিপোর্টার:
ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম সহনীয় মাত্রায় রাখতে এবং বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বৈঠকে এলপিজির বর্তমান বাজারমূল্য ও সরবরাহ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, “সরকার নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৫৬ টাকা হলেও দেশের বিভিন্ন স্থানে এর চেয়ে বেশি দামে বিক্রির খবর পাওয়া যাচ্ছে। আগামী দিনে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং খুচরা পর্যায়ে কোনো ধরনের অসহনীয় পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য আমরা আমদানিকারক, কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে অর্থবহ আলোচনা করেছি।”
আমদানিকারকদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যার বিষয়ে মন্ত্রী জানান, ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট থাকবে। তিনি বলেন, ব্যবসায়ীদের বাস্তব সমস্যাগুলো নোট করা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। ৫ আগস্ট পরবর্তী সময়ে কিছু অপারেটর নিষ্ক্রিয় হওয়ায় বাজারে কিছুটা প্রভাব পড়েছে, যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। ব্যাংকের ‘সিঙ্গেল এক্সপোজার লিমিট’ বড় ব্যবসায়ীদের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, যা নিয়ে ভবিষ্যতে কাজ করা হবে।
খুচরা বিক্রেতাদের বাজার কারসাজি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “অনেক সময় খুচরা পর্যায়ে সুযোগ নেওয়ার চেষ্টা করা হয়, যার সাথে আমদানিকারকদের সংশ্লিষ্টতা নেই। কেউ যেন ‘মার্কেট অ্যাবিউজ’ করতে না পারে, সেজন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে।”
মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, এই মুহূর্তে এলপিজির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। বর্তমানে ৩৩টি অনুমোদিত কোম্পানির মধ্যে প্রধান ১০টি কোম্পানি দেশের ৭০ শতাংশ চাহিদা পূরণ করছে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অবাধে পাহাড়
সিলেটের সীমান্তঘেঁষা কালিঘাট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চোরাচালান ও অবৈধ পণ্য বাণিজ্যের অভিযোগ নতুন নয়। তবে স¤প্রতি স্থানীয়দের মধ্যে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার
মঙ্গল দাসের বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করার আশ্বাস দিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সেই আশ্বাস আর নিশ্চয়তার কারণে
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
এর জন্ম জয়ন্তী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী
যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য এবং যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমদ।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় জাহির মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন)