admin
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬
পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেট মহানগরীর মদিনা মার্কেট এলাকায় পবিত্র কুরআন শরিফ, তাসবিহ, খাদ্যসামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার মদিনা মার্কেট ইউনিট যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এবং মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য উসমান গনীর সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও এই আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান-এর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপু-র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও মহানগর বিএনপির অন্যতম নেতা তোফায়েল বাসিত তপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণের সেবা করাই বিএনপির মূল লক্ষ্য। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ জিয়ার আদর্শকে বুকে নিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল্লাহ শফি শাহেদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, সদস্য দুলাল আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির সুহেল, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ ও আজিজ আহমেদ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা দিলোয়ার হোসেন, আলী আকবর রাজন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিপুল হোসেন, ছাত্রদল নেতা আরিফ হোসেন, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মুহাইমিনুল ইসলাম তপু, মহানগর ছাত্রদল নেতা আবির বক্স, মোরাদ হোসেন, সদর উপজেলা ছাত্রদল নেতা জাবেদ আবিদ, নোমান আহমেদ, ইমন আহমেদ, ছাত্রদল নেতা মাছুম, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ শাখার সভাপতি আশরাফুল হক সানি, ফারদিন মস্তোফা, ইউসুফ আহমেদ তুহিন, আলামিন আহমেদ, রিয়াদ প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে
সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র্যাব-৯। নির্ধারিত এলাকায়
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক
স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু
আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে