admin

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

মনোনীত সাউথ এশিয়া রেডিও ক্লাব ও দিদারুল ইকবাল

মনোনীত সাউথ এশিয়া রেডিও ক্লাব ও দিদারুল ইকবাল

স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-০২)-এর জন্য মনোনীত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল।

সংগঠনটি ‘শ্রেষ্ঠ কর্মমুখর রেডিও শ্রোতাক্লাব’ ক্যাটাগরিতে এবং দিদারুল ইকবাল ‘বিখ্যাত রেডিও ডিএক্সার ও মানবাধিকার কর্মী’ ক্যাটাগরিতে এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃপক্ষ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন নিশ্চিত করেছে।

১৯৯৭ সালের ১লা অক্টোবর প্রতিষ্ঠিত এই অলাভজনক আন্তর্জাতিক সংগঠনটি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রেডিও গবেষণা, তথ্য ও সংস্কৃতি বিনিময় এবং সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্লাবের সদস্যরা দেশি-বিদেশি বিভিন্ন রেডিও স্টেশনের অনুষ্ঠানের মানোন্নয়নে নিয়মিত ফিডব্যাক ও রিসেপশন রিপোর্ট প্রদানের পাশাপাশি রেডিও থেকে প্রাপ্ত তথ্য তৃণমূলের মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন।

সংগঠনটি কেবল রেডিও শ্রবণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের ইতিবাচক পরিবর্তনে নিম্নোক্ত মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, নারী ও শিশু সুরক্ষা, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে উঠান বৈঠক ও কর্মশালা। ত্রাণ ও ঔষধ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও রেডিও বিতরণ। বর্তমানে সিলেটের এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে অধ্যয়নরত একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী (মণিপুরি) ছাত্রী এবং সিলেট ল’ কলেজে অধ্যয়নরত এক চা শ্রমিক শিক্ষার্থীর পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করছে সংগঠনটি।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের সন্তান মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়া অঙ্গনে দিদারুল ইকবাল নামে পরিচিত। তার আন্তর্জাতিক কলসাইন ঝ২১উঅখ। পেশাগত জীবনে তিনি একজন নিবেদিত মানবাধিকার কর্মী ও রেডিও অ্যাক্টিভিস্ট। বিশেষ করে শিশু অধিকার রক্ষা ও তাদের সুরক্ষায় দীর্ঘ বছর ধরে তিনি মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস

সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট আইডিয়াল কলেজের আয়োজনে কলেজের হলরুমে

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ  ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের  বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে

শিশু ফাহিমা হত্যা মামলা ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন আদালতে আসামিকে মারধর

শিশু ফাহিমা হত্যা মামলা ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন আদালতে আসামিকে মারধর

স্টাফ রিপোর্টার: সিলেটের আলোচিত চার বছরের শিশু ফাহিমা হত্যা মামলায় ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। একই সঙ্গে