admin

প্রকাশিত: 3:50 PM, March 10, 2026

মন্ত্রী, এমপি ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে

মন্ত্রী, এমপি ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে

হবে: এম এ মালিক

সিলেটের উন্নয়ন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, মন্ত্রী ও সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিক। তিনি বলেন, সিলেটের ঐতিহ্য ও সমৃদ্ধিকে ফিরিয়ে আনতে সবাইকে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

গতকাল রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে জালালাবাদ অফিসার্স এসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা, মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সিলেট বিভাগের মাননীয় মন্ত্রীগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, হুইপ, সংসদ সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম এ মালিক তাঁর বক্তব্যে বলেন, “সিলেট সবসময়ই শিক্ষা ও প্রশাসনিক দিক থেকে বাংলাদেশের একটি অগ্রসর অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে এখানকার দক্ষ জনশক্তির সুনাম ছিল দেশজুড়ে। কিন্তু গত ১৫-১৬ বছরে দেশে বিরাজমান সংকট, দুর্নীতি ও অন্যায়ের প্রভাব সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়নে বাধা সৃষ্টি করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় চেয়ারম্যান ঘোষিত ৪৩ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি তাঁর নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের জনসাধারণের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সংসদীয় হুইপ জি কে গউস। এছাড়াও অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং