admin

প্রকাশিত: 7:56 AM, December 16, 2025

মহান বিজয় দিবসে আম্বরখানা সেভী মডেল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে আম্বরখানা সেভী মডেল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে আম্বরখানা সেভী মডেল স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনা পরিবেশিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহতেশাম হক, সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সিলেট বিভাগ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব সিরাজুল হুসেন আহমদ (আলমগীর), সভাপতি, সিলেট জেলা কর আইনজীবী সমিতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এডভোকেট মো: আব্দুর রহমান আফজাল, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সেভী মডেল স্কুল ও আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সিলেট মহানগর।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বার্ষিক সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা–২০২৫। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে তাদের মেধা, বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞানের দক্ষতা প্রদর্শন করে। কুইজ প্রতিযোগিতায় মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, বিজ্ঞান, সাহিত্য, ভৌগোলিক জ্ঞান ও সাম্প্রতিক বিষয়াবলি অন্তর্ভুক্ত ছিল।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও আত্মমর্যাদার চূড়ান্ত অর্জনের দিন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে এবং সাধারণ জ্ঞান চর্চায় উৎসাহিত করতে এ ধরনের শিক্ষা ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা আম্বরখানা সেভী মডেল স্কুলের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি