admin
প্রকাশিত: 3:55 PM, October 26, 2026
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশে নজরুল ইসলাম (৪২) নামে এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বেলা দেড়টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জের ইটনা থানার রাজিবপুর গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি সিলেটে ফেরি করে স্যান্ডেল বিক্রি করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশে নজরুলকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তার পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি ছিল। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে জৈন্তাপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, ফেরি করার সময় ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ফেরি করার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্টাফ রিপোর্টার: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের মধ্যকার
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল
সিলেটের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরীর দ্রুত আরোগ্য ও সুস্থতা
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও মূল ধর্মীয় অনুষ্ঠানগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। সম্প্রতি
স্টাফ রিপোর্টার: নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে সিলেটসহ সারাদেশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও
স্টাফ রিপোর্টার: সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দিনের বিভিন্ন সময়ে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার চার পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা দুর্গাপূজার শুভেচ্ছা ও গণসংযোগের মাধ্যমে আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সম্প্রতি আওয়ামী
সুনামগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাতুয়া