admin

প্রকাশিত: 5:11 AM, September 10, 2026

মহাসড়কের ওসমানীনগরে ১৪ স্থানে রোড ডিভাইডারের দাবি

মহাসড়কের ওসমানীনগরে ১৪ স্থানে রোড ডিভাইডারের দাবি

বিশ্বানাথ প্রতিনিধি:

সিলেট-ঢাকা মহাসড়কে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলার মধ্যে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সড়কের ওসমানীনগর অংশে ১৪টি ঝুঁকিপূর্ণ স্থানে জরুরি ভিত্তিতে অস্থায়ী রোড ডিভাইডার স্থাপনের দাবি জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। গত সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় হিসেবে এ দাবি তোলেন তিনি।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ঢাকা–সিলেট মহাসড়কের উল্লেখযোগ্য অংশ ওসমানীনগর উপজেলার ওপর দিয়ে গেছে। মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ চলায় স্বাভাবিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। এর সঙ্গে জনবহুল বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা ও রোড ডিভাইডার না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

সম্প্রতি তিন মাসে এসব দুর্ঘটনায় প্রায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে উল্লেখ করে সংসদ সদস্য জানান, স্থায়ী কাজ শেষ হতে সময় লাগবে, কিন্তু দুর্ঘটনা ঠেকাতে অপেক্ষা করা সম্ভব নয়। সে লক্ষ্যে তাৎক্ষণিকভাবে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর সমন্বয়ে তাজপুর, ছদিয়াপুর, দয়ামীর ও গোয়ালাবাজারসহ দুর্ঘটনা প্রবণ ১৪টি স্থান চিহ্নিত করা হয়েছে।

অিনাকাক্সিক্ষত প্রাণহানি এড়াতে এসব চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থানে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অস্থায়ী রোড ডিভাইডার স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।


সর্বশেষ সংবাদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিতরণে বাজারে কৃষি কর্মকর্তা

কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিতরণে বাজারে কৃষি কর্মকর্তা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় কৃষকদের মাঝে নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিতরণ নিশ্চিত করতে প্রতিদিন বাজার মনিটরিং করছেন উপজেলা কৃষি কর্মকর্তা

দিরাই প্রেসক্লাবের আয়োজনে আনন্দ ভ্রমণ

দিরাই প্রেসক্লাবের আয়োজনে আনন্দ ভ্রমণ

দিরাই প্রতিনিধি: কর্মব্যস্ততার বাইরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের আয়োজনে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল

চীনের দুঃখ হুয়াংহো, সিলেটের দুঃখ বন্দরবাজার ফুটওভার ব্রিজ

চীনের দুঃখ হুয়াংহো, সিলেটের দুঃখ বন্দরবাজার ফুটওভার ব্রিজ

আব্দুর রহমান: চীনের দুঃখ হুয়াংহো, সিলেটের দুঃখ বন্দরবাজার ফুটওভার ব্রিজ কোটি টাকা ব্যয়ে নির্মাণ, পথচারীর পা পড়ে নাÑএখন যেন নগরীর

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কাটছাঁট ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কাটছাঁট ভিডিও ছড়িয়ে হেয় করার চেষ্টার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পূর্বপরিচিত ও ব্যবসায়িক বিরোধে জড়িত কয়েকজন ব্যক্তি সামাজিক ও পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ