admin
প্রকাশিত: ৬:৩৫ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৬
মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সড়কের কাজ সম্পন্নের দাবি জানান। এ সময় সিসিক প্রশাসক দ্রুত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
নগর ভবনে আয়োজিত এই বৈঠকে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল সড়কটির বর্তমান পরিস্থিতি এবং শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন।
বৈঠক শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। তিনি বিশেষ করে পানির লাইন স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করে আরসিসি ঢালাইয়ের কাজ শেষ করতে প্রকৌশল বিভাগকে কড়া নির্দেশ দেন।
আলোচনা সভায় সিকৃবি প্রতিনিধি দল সড়কটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষার লক্ষ্যে আরসিসি ঢালাইয়ের আগে নির্দিষ্ট দূরত্বে ব্লক আকারে সোনালু, জারুল ও কাঞ্চনসহ বিভিন্ন দেশীয় ফুলগাছ রোপণের প্রস্তাব দেন। সিসিক প্রশাসক এ প্রস্তাবকে স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
সিকৃবি প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দীন আহমেদ, প্রক্টর প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. মাছুদুর রহমান এবং প্রধান প্রকৌশলী (অ.দা.) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন।
বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল সড়ক উন্নয়নে সিসিক প্রশাসকের আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসককে শুভেচ্ছা স্মারক হিসেবে নতুন বছরের ডায়েরি উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, ২৪ ফুট প্রশস্ত এই সড়কটির দুই পাশে ৬ ফুট ফুটপাত, আধুনিক লাইটিং ব্যবস্থা এবং বৃক্ষরোপণ নিশ্চিত করা হবে। প্রকল্পের কাজ শেষ হলে এলাকাটি নগরবাসীর জন্য একটি নান্দনিক ও প্রশান্তিময় স্থানে পরিণত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট কৃষি
রেকর্ড গরমে বিপর্যস্ত জনজীবন, জরুরি সতর্কতা জারি মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির
শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে
আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। গতকাল মঙ্গলবার
সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা হচ্ছে
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে
আজমিরীগঞ্জ ও সুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলনের অভিযোগ তদন্তের আশ্বাস মন্ত্রী মির্জা ফখরুলের পরিচয় দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস