admin
প্রকাশিত: 5:52 AM, August 26, 2026
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি:
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২ আগস্ট) রাত ৮টায় স্থানীয় অভিজাত ‘আলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’-এ এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট দীপক চৌধুরী ও অ্যাডভোকেট শফিউল আজম মাসুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন এবং গীতা পাঠ করেন হারান কান্তি সেন। অ্যাডভোকেট শামসুল হাসান বাবরের ব্যবস্থাপনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সংগঠনের পক্ষ হতে সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম ও অ্যাডভোকেট মইনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন সিলেট বারের সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, সিলেট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, মৌলভীবাজার বারের সাবেক সভাপতি রঞ্জিত ঘোষ, সিলেট বারের অ্যাডভোকেট মহাব্বত খান, মৌলভীবাজার বারের সাবেক পিপি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সিলেট বারের অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী এবং খুলনা বারের অ্যাডভোকেট গোলাম সরোয়ার মল্লিক।
ফ্যামিলি ডিনার প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কায়সার হাসান শিমন স্বাগত বক্তব্য দেন। এ সময় সিলেট জেলা বারের বর্তমান সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেলের পাঠানো রেকর্ডকৃত শুভেচ্ছা বক্তব্য মাইকে প্রচার করা হয়। অতিথিদের বক্তব্যের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্বে সদস্য পরিবারবর্গকে মঞ্চে ডেকে লাল গোলাপ দিয়ে বরণ করা হয়। কুপনের মাধ্যমে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। এ পর্বে সিলেট জেলা ও দায়রা জজ (সাবেক) মরহুম আব্দুল গফুর সাহেবের পক্ষে তাঁর পুত্র প্রকৌশলী শিবলী সাদিক ও পুত্রবধূ এবং সিলেট বারের মরহুম অ্যাডভোকেট সুলতানুজ্জামান সাহেবের পুত্র অ্যাটর্নি রুহুল মোমেনকে ফুল দিয়ে বরণ করা হয়। এ ছাড়া লটারির মাধ্যমে তিনজনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
শেষ পর্বে নৈশভোজের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিশিগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ শাফি এবং সংগঠনের শিল্পী অ্যাডভোকেট সরোয়ার মল্লিক ও অ্যাডভোকেট বজলুর রহমানের পরিবেশনায় আমন্ত্রিত অতিথিরা গভীর রাত পর্যন্ত সংগীত উপভোগ করেন।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ
এক মাসে তিন ঘটনায় পাঁচ খুন ফুটবল খেলে ফেরার পথে কিশোর খুন ঘরের ভেতর তিন লাশ নিজ বাসার সামনে ব্যবসায়ীকে